Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ : দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিপ্রতি ছাড়িয়েছে ২ লাখ ১৭ হাজার টাকা।

সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য তালিকা মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। 

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। বাজুসের ঘোষিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাণিজ্যের নতুন মাইলফলকে ভারত ও রাশিয়া

1

বাংলাদেশি হোটেল বন্ধ করে দিল আবুধাবি

2

কিয়েভে হামলা প্রমাণ করে মস্কো শান্তি চায় না: জেলেনস্কি

3

নতুন ঘোষণা দিলেন সামান্তা

4

উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান

5

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

6

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হচ্ছে? যা বললেন তথ্য উপদেষ

7

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

8

ঘূর্ণিঝড় নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

9

রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ

10

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ

11

মধ্যপ্রাচ্যে ৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

12

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহ

13

১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে

14

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

15

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান

16

এপ্রিল থেকে জুনে ৫৪ লাখেরও বেশি মুসল্লির ওমরাহ আদায়

17

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

18

ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান

19

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

20