Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (১২ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি।

এর আগে, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারি বন্দি আছেন।

মাদুরোকে অপহরণের এই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় নিহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। ভেনেজুয়েলা জ্বালানি তেলে সমৃদ্ধ দেশ। মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ট্রাম্প জানিয়েছিলেন— ভেনেজুয়েলার তেল সম্পদের তদারক এখন থেকে যুক্তরাষ্ট্র করবে। কয়েক দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র এবং দেশটির সরকার সংস্কারেও সক্রিয় ভূমিকা রাখবে।

তারপর ‘উপযুক্ত সময়ে’ তেলের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে। মাদুরোকে অপহরণের কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও ডেলসি-কে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ সরকারের এজেন্ডা নয়: আলী রীয়াজ

1

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের

2

শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান অস্কারজয়ী উইল স্মিথ

3

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

4

১৯ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

5

টটেনহ্যাম বড় ক্লাব নয়: সাবেক কোচ

6

এমএলএসের সেরা গোলরক্ষক ও আর্জেন্টাইন ডিফেন্ডারকে দলে ভেড়াল ই

7

বেনিনের অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করা হয়েছে, জাতির উদ্দেশ্যে

8

পার্টিতে বিনয়ী আরিয়ানকে দেখে অভিভূত তৃণা সাহা

9

ভারতের কাছে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান

10

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার

11

‘স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি, পরিবার হিসেবে নয়’

12

মুক্তির আগেই রেকর্ড গড়ছে যশের ‘টক্সিক’

13

জুলাই সনদ ও গণভোটের বিষয়ে যা বললেন রুমিন ফারহানা

14

একাধিক দলে ‘পাকিস্তানি’ ক্রিকেটার, ভিসা দিচ্ছে না ভারত

15

পাকিস্তানকে ৫৪ রানে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

16

শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

17

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

18

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজ

19

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে যোগদান করেছেন অ্যাডভোকেট আব্দুস

20