Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না: জামায়াত আমির

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর বলেছেন, ‘আমরা জাতির আকাঙ্ক্ষা পূরণে একত্রিত হয়েছি। আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না। আমরা চাঁদাবাজি-খুনের রাজনীতি আর দেখতে চাই না। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তারাই এখানে সমবেত হয়েছেন।’

আজ বৃহস্পতিবার রাতে ১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ‘কারচুপি-ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। আমরা সবাইকে ভোটাধিকার প্রয়োগ ও ভোটের হিসাব নেওয়ার অনুরোধ করছি।’

তিনি বলেন, ‘আজকের এই ঐক্যের পেছনে অনেকের অবদান রয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আমরা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদমুক্ত একটা নতুন দেশ গড়ার মাধ্যমে তাদের ঋণ পরিশোধ করতে চাই।’শরিফ ওসমান বিন হাদি প্রসঙ্গে তিনি বলেন, ‘হাদি ছিলেন নিজেই একটা বিপ্লব। আমরা তার হত্যার বিচার চাই। তিনি যদি বিচার পান তাহলে আরো অনেকেই দেশের জন্য এগিয়ে আসবেন। আর যদি বিচার না হয় তাহলে এ দেশে আর কোনো বিপ্লবী জন্ম নেবে না।’
 
পরে ১১ দলীয় জোটের ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।তিনি জানান, ‘আসন সমঝোতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি ও নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের আসনের বিষয়টি এখনো নির্ধারণ করা যায়নি।দ্রুতই সেগুলো জানানো হবে।’ 
 
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদিরসহ ১১ দলের শীর্ষ নেতারা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীসহ নায়িকা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

1

২০ ওভার খেলেও সেঞ্চুরি হলো না হৃদয়ের

2

নতুন যাত্রা শুরু করলেন র‌্যাম্প তারকা রিবা

3

খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও

4

নেদারল্যান্ডসকে হারানোর পর যে সমীকরণের সামনে পাকিস্তান

5

মেয়ের পর এবার রাম চরণ ও উপাসনার ঘরে খুশির সংবাদ

6

অভাবে গাছের পাতা খেয়েছি: সুচন্দা

7

নতুন রূপে শ্রাবন্তী

8

মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নিহত

9

এপ্রিলের ১৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৭ কোটি ডলার

10

নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

11

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন আ.লীগের মশাল মিছিল

12

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস

13

ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

14

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

15

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী র

16

বোচাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

17

২ হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনি

18

তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার

19

সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উ

20