Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

রমজানের ঠিক আগে আল-আকসা মসজিদের ইমাম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদের ইমাম শেখ মোহাম্মদ আল-আব্বাসিকে গ্রেফতার করেছে। সোমবার পবিত্র রমজান মাস শুরুর আগে, মসজিদের প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ খবর জানিয়েছে।

ওয়াফার প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ না করেই সোমবার সন্ধ্যায় ইমাম আল-আব্বাসিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ইসরাইল আল-আকসা মসজিদে প্রবেশ ও কার্যক্রম নিয়ন্ত্রণ জোরদার করেছে। মসজিদের ইমাম, খতিব এবং মুসল্লিদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, একই সঙ্গে বসতি স্থাপনকারীদের মসজিদে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে, যা ইসরাইলি পুলিশের কঠোর নিরাপত্তা তত্ত্বাবধানে হচ্ছে।

হামাস এই ঘটনার নিন্দা জানিয়েছে। মঙ্গলবার বিবৃতিতে তারা বলেছে, ইমামের গ্রেফতারের ঘটনা আল-আকসায় সরাসরি হস্তক্ষেপ এবং ইমামদের ওপর অগ্রহণযোগ্য আক্রমণ হিসেবে বিবেচিত। হামাস আরও উল্লেখ করেছে, ইসরাইলের পদক্ষেপ—মসজিদের পবিত্রতা লঙ্ঘন, মুসল্লিদের প্রবেশে বাধা, রমজানের প্রস্তুতি ব্যাহত করা এবং বসতি স্থাপনকারীদের অভিযান বৃদ্ধি—সবই মসজিদের নিয়ন্ত্রণ ও ইহুদিকরণের জন্য একটি ধারাবাহিক প্রচেষ্টা।

হামাস জেরুজালেম, পশ্চিম তীর এবং ১৯৪৮ সালের ভূখণ্ডের ফিলিস্তিনিদের আল-আকসায় অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। তারা মসজিদে নামাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি মসজিদের পরিচয় পরিবর্তনের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বানও জানিয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন আস

1

আজকের মুদ্রার রেট: ২০ নভেম্বর ২০২৫

2

নীল লেহেঙ্গায় গ্ল্যামারাস সাজে মিম

3

আজকের স্বর্ণের দাম

4

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?

5

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ সেরা হয়ে যা বললেন মাহমুদউল্ল

6

মেসি-রোনালদোকে নিয়ে যে প্রশ্ন মদরিচের ভালো লাগে না

7

যার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন: আমীর খসরু

8

যে কারনে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি'র ঘোষিত প্রার্থী বদলের দাবী

9

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন ইস

10

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে : জামাল ভূঁই

11

অ্যাশেজে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বড় ধাক্কা

12

ভোটের আনন্দে আগের রাতে ঘুম হয়নি প্রভার

13

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে জোবাইদা ও জাইমা

14

ইরানে সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স

15

আয়ারল্যান্ডে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি রোনালদোর

16

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস?

17

সকালে ঠোঁটে ঘি লাগান শোভিতা

18

কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্

19

নেপালকে ১০ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল ইত

20