Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘বন্ধু দেশগুলোর’ মধ্যস্থতা পারে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত থামাতে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাত কীভাবে থামানো যায়—এ প্রশ্ন এখন সবার মুখে। সীমান্তে বিমান হামলা ও পাল্টা আক্রমণের মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ নয়, আলোচনার টেবিলেই এর স্থায়ী সমাধান সম্ভব। তবে সে জন্য দুই পক্ষেরই আন্তরিকতা দরকার।

পাকিস্তান যুদ্ধ ঘোষণা করে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। দেশটির সেনাবাহিনীর দাবি, তাদের হামলায় কমপক্ষে ২৭৪ আফগান সেনা নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস এবং ১৮টি দখলের কথাও বলা হয়েছে। তবে আফগান তালেবান সরকার জানিয়েছে, তাদের আট সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন।

কাতার ইতিমধ্যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলআজিজ আল-খুলাইফি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বলেছেন। কাতার জানিয়েছে, তারা শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মেটানোর পক্ষে।

 

পেশোয়ারভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ইফতিখার ফিরদৌস বলেন, আগের ভেঙে যাওয়া আলোচনা আবার সেখান থেকেই শুরু করতে হবে। শুধু কথা বললেই হবে না, চুক্তি বাস্তবায়নও জরুরি। তার মতে, তুরস্ক, কাতার, চীনসহ যেসব ‘বন্ধু দেশ’ আগে মধ্যস্থতা করেছে, তাদের সক্রিয় ভূমিকা ছাড়া উত্তেজনা কমানো কঠিন।

আফগান পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, তারা আলোচনা চায়। তবে এর জন্য বিপরীত পক্ষের বাস্তব ও আন্তরিক পদক্ষেপ দরকার। পরিস্থিতি এখনো উত্তপ্ত। পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবু বিশ্লেষকদের মতে, শক্তি প্রয়োগে সাময়িক ফল মিললেও স্থায়ী শান্তি আসবে কেবল সংলাপ ও আস্থার মাধ্যমে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

1

গবেষণায় পাবলিক-প্রাইভেট বৈষম্য দূর করার আহ্বান শিক্ষা উপদেষ্

2

নীল লেহেঙ্গায় গ্ল্যামারাস সাজে মিম

3

এপস্টেইন নথিতে নিজের নাম, যে ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লে

4

নতুন সরকারের কাছে কী প্রত্যাশা জ্যোতির?

5

স্বর্ণের দামে বড় পতন

6

ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না: হাসনাত

7

ওয়াসিম আকরামের রেকর্ড নিজের দখলে নিলেন স্টার্ক

8

পদত্যাগের হিড়িক, কী আছে এনসিপির ভাগ্যে; যা বললেন রাজনৈতিক বি

9

তিন বিভাগে বৃষ্টির আভাস

10

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছ

11

শোকের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের

12

শীর্ষস্থান হারালেন বিরাট কোহলি

13

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

14

সমাপনী অনুষ্ঠানে নাকভি থাকছেন, এবার ভারত কী করবে

15

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত

16

উত্তরের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

17

পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাব অঞ্চল ঘোষণা করা ‘ডনরো

18

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

19

ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য ৫০ কোটি আবেদন

20