Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ ও গণভোটের বিষয়ে যা বললেন রুমিন ফারহানা

ডেস্ক নিউজ : বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘কিভাবে সনদ বাস্তবায়ন হবে, এ বিষয়ে ঐকমত্যে আসার চেষ্টা কম করা হয়নি। গণভোট সংবিধানে নেই। প্রাথমিকভাবে বিএনপি সে ব্যাপারে একমত না হলেও পরে মেনে নিয়েছে ঠিক আছে, গণভোট হোক। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন। 

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতি দলের নিজস্ব এজেন্ডা, বক্তব্য, পলিসি ও সংবিধানের বিষয়ে মতামত আছে। জোর করে ঐকমত্য চাপিয়ে দেওয়া যায় না। আপনি যখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবেন, তখন ভিন্ন ভিন্ন মত আসবে। এসব মতের মধ্যে কতটুকু একমতে আসা যায়। সেগুলো হলো প্রধান চ্যালেঞ্জ।’

রুমিন ফারহানা বলেন, ‘দলগুলো যে একেবারেই একমতে আসেনি কোনো ব্যাপারে, তা কিন্তু নয়। এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না—এ বিষয়ে বিএনপি অনেকখানি ছাড় দিয়ে মেনে নিয়েছে।’

তিনি বলেন, ‘সংসদে উচ্চকক্ষের ব্যাপারে দলগুলো একমত হয়েছে। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটা নিয়েও একমত হয়েছে। সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে, গুরুত্বপূর্ণ ৫-৬টি কমিটি প্রধান বিরোধী দল থেকে হবে। সেখানেও দলগুলো একমত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পিআর নিয়ে দলগুলো একমত হতেও পারে। বিএনপির নোট অব ডিসেন্ট দিয়েছে। তবে বিএনপি এ ব্যাপারে ছাড় দিলেও দিতে পারে।’ বিএনপির এই নেত্রী বলেন, ‘উচ্চকক্ষ-পিআর নিয়ে শ্রমজীবী মানুষের কোনো ধারণা নেই। গণভোট হলে হ্যাঁ বা না এর মধ্য দিয়ে তারা কিভাবে যাবে? সেজন্য মানুষ কি চেয়েছে, সেটার দিকে নজর দিতে হবে।’ 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

1

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে

2

৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস

3

শক্ত যুক্তি আছে, আপিলে জিতব: তাসনিম জারা

4

জন্মদিনে যে ৫ প্রতিশ্রুতির কথা জানালেন তারেক রহমান

5

রমজানে একদিনে ৯ লাখের বেশি মুসল্লির ওমরাহ পালনের রেকর্ড

6

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

7

কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়ায় গাজর

8

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

9

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

10

বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে জানতে চেয়েছেন নতুন প্রবাসী কল্যাণ

11

ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাঙ্কারে লুকিয়ে নেই: কনসা

12

বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার

13

ডিসি নিয়োগ ঘিরে ফের বিতর্ক

14

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

15

কাম্প ন্যুতে ফেরার ম্যাচে বার্সার জোড়া সুখবর

16

ইরানে ইসরাইলের হামলার ‘মূল দায়িত্বে ছিলাম’ আমি, স্বীকার করলে

17

অন্তর্বর্তী সরকারের আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

18

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে শ্রীলঙ্কান রাষ্ট্রপতির প্রতিক্

19

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

20