Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির আরেক নেতা সুখবর পেলেন

ডেস্ক নিউজ : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের কারণে বহিষ্কার হওয়া এক নেতাকে দলে ফেরাল বিএনপি। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতা হলেন- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুল আলম সেন্টু।

ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মনিরুল আলম সেন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২০ জানুয়ারি ২০২৬ তারিখ তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক রোববার (১৮ জানুয়ারি) আরও ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ৬ নেতা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. খায়রুল আমিন আজাদ, গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়ন বিএনপির সদস্য আবুল কাশেম, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার লিয়াকত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম, কক্সবাজার পৌর বিএনপির সদস্য আশরাফুল হুদা ছিদ্দিকী ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জমান মতিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য এই ৬ জনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ার জাভায় আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর

1

৩ হাজার কোটি গচ্ছা দিয়ে গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরু

2

কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়: তারেক র

3

বিনম্র শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃত

4

স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

5

‘বিজেপি এসআইআর-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে’

6

রমজানে বদহজম ঠেকাতে কি খাওয়া উচিত?

7

সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে:

8

গাজা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক: জাতিসংঘ মহাসচিব

9

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্

10

মাদুরোর বিচার করতে হলে ভেনেজুয়েলায় করা উচিত, যুক্তরাষ্ট্রে

11

২০১৬ সালে ফিরে যাওয়ার ট্রেন্ডটি আসলে কী?

12

রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হ

13

৩ মিনিটে কুন্দের ২ গোল, ১১৯০ দিন পর যে স্বাদ পেল বার্সা

14

স্কোয়াডে অস্ট্রেলিয়ার চমকপ্রদ পরিবর্তন, নেই কামিন্স

15

‘সুপার-আর্থে’ প্রাণের বিকাশ নিয়ে আরও আশাবাদী হলেন বিজ্ঞানীরা

16

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

17

১১৬ কোটি টাকায় সৌদি আরবে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো

18

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

19

পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক রহমান

20