Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্টলের জন্য আবেদন ২৫ জানুয়ারি পর্যন্ত

নিউজ ডেক্স : বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে স্টল বরাদ্দের আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে এই আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো অনলাইনেওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরোনো (২০২৫ সালের বইমেলায় অংশ নেওয়া) যেসব প্রকাশনা প্রতিষ্ঠান আগের আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টল পেতে আগ্রহী,

তারা অনলাইনে ১৮ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ একটি চুক্তিপত্রের প্রথম ও শেষ পাতা, লেখককে দেওয়া সম্মানীর সাম্প্রতিক প্রমাণক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে গ্রন্থ জমা দেওয়ার রসিদ বা প্রত্যয়নপত্র এবং অগ্নি-সাইক্লোন বীমার প্রমাণক আপলোড করতে হবে। 

অন্যদিকে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান অথবা যেসব প্রকাশনা প্রতিষ্ঠান আগের আকার থেকে বড় স্টল বা প্যাভিলিয়ন পেতে আগ্রহী, তারা বাংলা একাডেমি থেকে তথ্য ফরম বা আবেদনপত্র সংগ্রহ ও পূরণ করে প্রয়োজনীয় তথ্যসংবলিত আবেদন বইসহ (২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত কমপক্ষে ৩০টি মানসম্মত বই) ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি (ছুটির দিনসহ) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরাসরি জমা দিতে পারবে। একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ ভবনের নিচতলায় অভ্যর্থনাকক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। 

বইয়ের মান ও অন্যান্য কাগজ বা দলিল যাচাই শেষে স্টল বরাদ্দের ব্যাপারে বইমেলা পরিচালনা কমিটি সিদ্ধান্ত নেবে। যেসব প্রতিষ্ঠান অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবে না, তারা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবে। অনলাইনে বা সরাসরি পাওয়া আবেদনপত্র অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি যাচাই-বাছাই করে ৩১ জানুয়ারি অনলাইনে প্রকাশ করবে।

বরাদ্দপ্রাপ্ত স্টলের ভাড়া ১ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকে জমা দিয়ে রসিদ আপলোড করতে হবে। ভাড়া জমা না হলে প্রতিষ্ঠান লটারির তালিকার বাইরে থাকবে। অগ্রণী ব্যাংক পিএলসির যে কোনো শাখা থেকে ভাড়া জমা দিতে হবে এবং রসিদে প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘উপযুক্ত সময়ে’ ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর

1

‘পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ এখন পর্যন্ত কি করেছে’

2

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ

3

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী

4

পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে এক বছরে ১০০ ছক্কার রেকর্ড

5

এবারও সংসদে ঢুকবে ৪৫ চোর : হাসনাত

6

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে জোবাইদা ও জাইমা

7

বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে হবে? সোনাক্ষীর বক্তব্যে যা বললে

8

অস্ট্রেলিয়ায় ২৬০০ বছরের মিশরীয় বিড়ালের মূর্তি চুরি, নাটকীয়ভা

9

২০২৬ সালে হজ করবেন ৭৮ হাজার ৫০০ বাংলাদেশি

10

ঢাকা-৮: কত ভোট পেলেন মেঘনা আলম

11

বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের

12

গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল

13

এবার বলিউডে জেনিফার!

14

‘বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় খেলা দেখার আগ্রহ নেই’

15

যুক্তরাষ্ট্রকে ‘আশীর্বাদ’ আখ্যা দিয়ে যা বললেন প্রিন্সেস রিমা

16

শাহিদপত্নী মীরা কি এবার বলিউডে পা রাখতে চলেছেন?

17

‘বিএনপি ও গণতন্ত্র একের অপরের পরিপূরক’

18

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

19

সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে: সাদমান

20