Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে এক বছরে ১০০ ছক্কার রেকর্ড

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম দেখিয়ে পিএসএল থেকে জাতীয় দলে ডাক পান পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে গতকাল (শনিবার) তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংসে জয় নিশ্চিত করেছেন। এ ছাড়া পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে ফারহান গড়েছেন এক পঞ্জিকা বর্ষে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড। 

রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে মাত্র ১২৮ রান তোলে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় স্বাগতিকরা শাহিবজাদা ফারহানের ব্যাটিং ঝড়ে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। ৪৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮০ রান করেন এই ডানহাতি ওপেনার। এর মধ্য গত এক পঞ্জিকা বর্ষে ১০২টি ছয় মেরেছেন ফারহান। সবমিলিয়ে বিশ্বের ১২ ব্যাটারের এই রেকর্ড থাকলেও, পাকিস্তানের ক্ষেত্রে এটি প্রথম কীর্তি।

চলতি বছরে শাহিবজাদার চেয়ে বেশি ছক্কা মেরেছেন কেবল দুজন। করনবির সিং ১২২ এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান মেরেছেন ১০৩টি ছক্কা। এ ছাড়া ২০২৫ সালে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫টি ফিফটি করার রেকর্ডও যৌথভাবে এই তিনজনের দখলে। শাহিবজাদার আগে করনবির ও পুরান ১৫টি হাফসেঞ্চুরি করেন এই বছর। এ ছাড়া জস বাটলার ১৪ ও শাই হোপ ১৩টি ফিফটি করেছেন।

Image

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ৫৭, ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে ওই ইনিংস খেলেন শোয়েব মালিক। গতকাল তাকে ছাড়িয়ে শাহিবজাদা ৮০ রান করেছেন। এ ছাড়া তার হাঁকানো ৫টি ছয় লঙ্কানদের বিপক্ষে পাকিস্তানি ব্যাটারের হিসাবে এক ম্যাচে সর্বোচ্চ।

সর্বশেষ টি-টোয়েন্টি এশিয়া কাপেও পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন শাহিবজাদা ফারহান। দুটি ফিফটি ও ভারতের বিপক্ষে ফাইনালে ৪০ রান করা এই ব্যাটার পুরো টুর্নামেন্টে ২১৭ রান করেন। অথচ ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্ম দেখানো এই ডানহাতি ব্যাটার জাতীয় দলে প্রথম চার টি-টোয়েন্টিতে ৩০–এর গণ্ডিও পেরোতে পারেননি। সেই সীমা পার করার পর থেকেই ফারহান ব্যাটে রীতিমতো ঝড় অব্যাহত রেখেছেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

1

উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান

2

নাগরিকত্ব কেড়ে নিচ্ছে কেন্দ্র, শেষ রক্তবিন্দু দিয়েও লড়বেন মম

3

শীতে শরীরে উষ্ণতা ও শক্তি বাড়ায় যেসব খাবার

4

প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান

5

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন, ১ দিনে ডিএমপির ৮৬

6

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশ

7

চাইনিজ তাইপেকে হারিয়ে আবারও শিরোপা জিতল ভারত

8

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন

9

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৬৫ শতাংশ

10

জোহরান মামদানিকে ট্রাম্পের হুঁশিয়ারি

11

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

12

ট্রাম্পের ‘হুমকিতে’ স্বর্ণের দামে নতুন রেকর্ড

13

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন: ববি হাজ্জাজ

14

গাজার ৭৬ শতাংশ ত্রাণ আটকে রেখেছে ইসরায়েল

15

শাকিব নাকি দেব—কে বেশি সিরিয়াস, জানালেন জ্যোতির্ময়ী

16

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

17

২২ রানে ৭ উইকেট হারিয়ে ভারতের কাছে বাংলাদেশের অবিশ্বাস্য হার

18

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

19

আশুলিয়ায় কৃষক দলের উঠান বৈঠক

20