Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘন, ১ দিনে ডিএমপির ৮৬৭ মামলা

ডেস্ক নিউজ : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পৃথক এসব অভিযানে ৮৬৭টি মামলা করা হয়েছে। রোববার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী ট্রাফিক-মতিঝিল বিভাগে অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১৭৬টি মামলা হয়েছে। একই দিনে ট্রাফিক-ওয়ারী বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯৬টি মামলা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মোট ১২৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগে।
 
 
এদিকে শনিবার দিনব্যাপী ট্রাফিক-মিরপুর বিভাগে অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১০৪টি মামলা করা হয়েছে। পাশাপাশি একই দিনে ট্রাফিক-গুলশান বিভাগে ৯২টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩৩টি, ট্রাফিক-রমনা বিভাগে ৪৬টি এবং ট্রাফিক-লালবাগ বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৯৫টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে অভিযানকালে মোট ২৭১টি গাড়ি ডাম্পিং ছাড়াও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

1

সবজির বাজারে স্বস্তি, স্থিতিশীল মাছ ও মাংসের দাম

2

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

3

ব্ল্যাকে দ্যুতি ছড়ালেন সুনেরাহ

4

শাহরুখকে নিজের চেয়েও ‘বড় অভিনেতা’ বললেন জেসন মোমোয়া

5

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

6

দেড় মাসে দেড় লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান-ইরান

7

মালিককে না জানিয়ে চুরির মাল ফেরত দেওয়ার বিধান কী?

8

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন

9

গোলাম আজম জাতির শ্রেষ্ঠ সন্তান হলে মুক্তিযোদ্ধাদের অবস্থান ক

10

সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত

11

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জোবাইদা

12

নিজের অবসর ভাবনা জানালেন রোহিত শর্মা

13

রমজানে সারা দিন চনমনে থাকতে চান? সাহরির পর ভুলেও যা করবেন না

14

ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল তেল কিনবে যুক্তরাষ্ট্র

15

গাজায় ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল

16

বার্সেলোনার জালে অ্যাতলেটিকোর এক হালি

17

অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির সিরি 'আ'র ম্যাচ

18

যতদূর দৃষ্টি যায়, মানুষ আর মানুষ

19

কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

20