Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত হয়েছে: আমিনুল হক

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। গত শনিবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করা হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আইসিসিকে আবেদন জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। কিন্তু প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই মেগা ইভেন্টে দেখা যাবে না বাংলাদেশকে। নিরাপত্তাহীনতার কারণে নিজেদের ম্যাচের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ যে আবেদন করেছিল, তা প্রত্যাখ্যাত হয়েছে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ভোট টানতে ব্যর্থ হয়েছে বিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ছাড়া আর কোনো বোর্ডই সমর্থন দেয়নি টাইগারদের।
 
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পেছনে বিসিবির কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন অনেকেই। প্রশ্ন উঠছে বিসিবির বর্তমান বোর্ডের সদস্যদের যোগ্যতা নিয়েও। বর্তমান বোর্ডের গঠন প্রক্রিয়া নিয়েই এবার প্রশ্ন তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক। গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমিনুল বলেন, 'ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে নতুন করে বলতে চাই না। গতকালও (২৫ জানুয়ারি) কথা বলেছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি প্রশ্নবিদ্ধ ক্রিকেট বোর্ড তৈরি হয়েছে, যেটি ইতোমধ্যেই আপনারা সকলেই জানেন। সেই ক্রিকেট বোর্ডে আমাদের যে সাবেক অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা, তিনি তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই ক্রিকেট বোর্ড তৈরি করে ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন এবং আমার ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছেন।'
 
নির্বাচনে বিএনপি জয়লাভ করলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মকারীদের আইনের আওতায় নিয়ে আসার অঙ্গীকারও করেছেন আমিনুল। তিনি বলেন, 'এটার (বোর্ড গঠনে অনিয়ম) পেছনে যারাই জড়িত থাকুক না কেনো, ভবিষ্যতে নির্বাচনের পর আল্লাহ আমাদের যদি কবুল করে, এগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কারণ কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে না। আমার দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না।'
 
ক্রিকেট কূটনীতির অভাবেই বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বলেও মনে করেন জাতয় ফুটবল দলের এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, 'যেখানে আমরা নিরাপত্তা চেয়েছিলাম, সেটা আমার অধিকার। আমার দেশ আগে, সেটা আমার অধিকার। সেখানে নিরাপত্তা জটিলতার কারণে আজকে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। আমরা যদি আরও সুদূরপ্রসারী চিন্তা করতাম, আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি কূটনৈতিক পরিবেশে আমরা কিন্তু এই সমস্যাটির সমাধান করতে পারতাম। সেখানেও অনেক অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আমাদের বর্তমান ক্রিকেট বোর্ড।'

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

1

শাহরুখকে নিজের চেয়েও ‘বড় অভিনেতা’ বললেন জেসন মোমোয়া

2

শীতের মধ্যেই বৃষ্টির আভাস, হতে পারে যেসব জায়গায়

3

সাবেক প্রতিমন্ত্রীর স্বামীর ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

4

রংপুরের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন সোহান

5

ফিফা র‌্যাংকিংয়ে সুখবর পেল ফ্র্যান্স

6

বিশ্বকাপ ফুটবলের সূচি চূড়ান্ত

7

হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

8

বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের ‘দরকার ছিল’

9

বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে দেয়ার দাবি পাকিস্তানের

10

মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশ

11

নিজের অবসর ভাবনা জানালেন রোহিত শর্মা

12

এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর ১০০ কোটির মানহানি মামলা

13

অধিনায়ক হয়ে পর্তুগালের স্কোয়াডে ফিরছেন রোনালদো, প্রতিপক্ষ কা

14

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা

15

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১

16

আইএসের ১৫ অস্ত্রাগার ধ্বংস করল মার্কিন-সিরীয় যৌথ বাহিনী

17

এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

18

ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প–এরদোয়ান ফোনালাপ

19

সালাহকে নিয়ে রুনির বিস্ফোরক প্রতিক্রিয়া

20