Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

২০২৫ সালে অবসর নিলেন যেসব বিশ্বকাপজয়ী তারকারা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ট্রফি হাতে যে ফুটবলাররা একদিন দেশকে ভাসিয়েছিলেন উচ্ছ্বাসে, ২০২৫ সালে তাদের অনেকেই নীরবে বিদায় জানালেন সবুজ গালিচা থেকে। গর্জন, জয়োল্লাস আর স্বপ্নের মঞ্চ ছেড়ে বুঁট জোড়া তুলে রাখলেন একাধিক বিশ্বকাপজয়ী কিংবদন্তি। পুরুষ ও নারী ফুটবলের সেসব নায়কদের নিয়ে আজকের আয়োজন।

সার্জেও বুসকেটস (স্পেন): দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ২০১০

স্পেনের ঐতিহাসিক প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম স্তম্ভ ছিলেন সার্জেও বুসকেটস। বার্সেলোনার হয়ে ৭৫০টির বেশি ম্যাচ খেলে মোট ৩২টি শিরোপা জিতেছেন তিনি। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে লিওনেল মেসির আবারও সতীর্থ হন। এমএলএস কাপ জয়ের পর ২০২৫ সালের ডিসেম্বরে অবসর নেন বুসকেটস।

 
পেপে রেইনা (স্পেন): দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ২০১০

চারটি বিশ্বকাপের স্কোয়াডের অংশ ছিলেন রেইনা। ক্লাব ক্যারিয়ারে ৯০০’র বেশি ম্যাচ খেলা এই গোলকিপার অবসর নেন চলতি বছরের মে মাসে। বর্তমানে ভিয়ারিয়ালের অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বে আছেন তিনি।

জেরোমি বোয়াটেং (জার্মানি): ব্রাজিল বিশ্বকাপ ২০১৪

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির রক্ষণভাগের নির্ভরতার নাম জেরোমি বোয়াটেং। নকআউট পর্বে প্রতিটি মিনিট দলের জার্সিতে খেলেছিলেন তিনি। এ বছরের সেপ্টেম্বরে অবসরের ঘোষণা দেন এই জার্মান এই ডিফেন্ডার।

জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার ম্যাট হুমেলস।

মাটস হুমেলস (জার্মানি): ব্রাজিল ২০১৪

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে জেতার মাধ্যমে নিজেদের চতুর্থ ট্রফি নিশ্চিত করে জার্মানি। এই শিরোপা জেতার ক্ষেত্রে বড় অবদান ছিল ম্যাট হুমেলসের। পর্তুগালের বিপক্ষে গোল, ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়সূচক গোলটিও ছিল তার। এবছরের মে মাসে রোমা ছাড়ার পর ফুটবল থেকে অবসর নেন তিনি।

ক্রিস্টোফ ক্রামার (জার্মানি): ব্রাজিল বিশ্বকাপ ২০১৪

২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালের শুরুর একাদশে থাকলেও মাথায় আঘাত পেয়ে দ্রুত মাঠ ছাড়েন ক্রিস্টোফ ক্রামার। ২০২৫ সালে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিয়েই পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ান তিনি।

স্টিভ মান্দান্দা (ফ্রান্স): রাশিয়া বিশ্বকাপ ২০১৮

২০১৮ সালে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে ফ্রান্স। সেবার ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের ব্যাপআক গোলররক্ষক হিসেবে ছিলেন স্টিভ মান্দান্দা। সেপ্টেম্বরে ৫৫৫ ম্যাচের ক্লাব ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

স্যামুয়েল উমতিতি (ফ্রান্স): রাশিয়া বিশ্বকাপ ২০১৮

২০১৮ সালের বিশ্বকাপ জেতার ক্ষেত্রে বড় অবদান ছিল স্যামুয়েল উমতিতির। বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে তার করা একমাত্র গোলেই ফাইনালে উঠেছিল ফরাসিরা। ইনজুরিতে পড়ার কারণে এবছরের সেপ্টেম্বরে মাত্র ৩১ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানায় উমতিতি।

যুক্তরাষ্ট্রের দুইবারের বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্টেন প্রেস।

বিশ্বকাপজয়ী পুরুষ ফুটবলারদের পাশাপাশি বুট জোড়া তুলে রেখেছেন কিছু কিংবদন্তি নারী ফুটবলাররাও। এদের মধ্যে আছেন টোবিন হিথ ও ক্রিস্টেন প্রেস। দুজনই দুবার করে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। আর এই মার্কিন তারকা এবছরই অবসর গ্রহণ করেছেন। এছাড়া অবসর নিয়েছেন জাপানের ইউকারি কিংগা, যুক্তরাষ্ট্রে মেগান ক্লিঙ্গেনবার্গ ও স্পেনের ক্লদিয়া জোরনোজা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছবি বিকৃতি করায় মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

1

রমজানের তাৎপর্য

2

রাতে রুটি খাওয়া কী সত্যিই স্বাস্থ্যকর?

3

ফের কমলো স্বর্ণের দাম

4

বাংলাদেশের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ বিদেশি পর্যবেক্ষকদের

5

টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায়

6

সিরিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্

7

ইসরায়েলি সমরাস্ত্রে সাজছে জার্মানি, নেপথ্যে কি?

8

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

9

রমজান মাস যেভাবে কাটে নায়িকা নুসরাত ফারিয়ার

10

পলিটিকো জরিপে যুক্তরাষ্ট্র নিয়ে কানাডিয়ানদের কঠোর বার্তা

11

‘চীন, রাশিয়া, ইরানকে তাড়িয়ে দাও’: ভেনেজুয়েলার প্রতি ট্রা

12

যেখানে কেইনের পেছনে মেসি-রোনালদো

13

দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা আজও জাতিকে বেদনাবিধুর করে: তার

14

১২ নির্দেশনা মেনে সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা যাবে

15

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

16

বিটিভিতে তারেক শফিকুর নাহিদ ও মামুনুলের ভাষণ কবে জানা গেল

17

৭৪ কেন্দ্রে এগিয়ে বিএনপির আবদুল আউয়াল মিন্টু

18

এনসিপি নেতাকে হাদির মতো ‘একই স্টাইলে’ গুলি

19

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না, মেক্সিকো প্রেসিডেন্

20