Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

এনসিপি নেতাকে হাদির মতো ‘একই স্টাইলে’ গুলি

নিউজ ডেক্স : রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই কায়দায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে তার মাথায় গুলি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন। 

দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।’

এ বিষয়ে এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘২০০ শতাংশ শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত-পাকিস্তান’

1

নির্বাচন সফল করার বিষয়ে ইসিকে আশ্বস্ত করলেন আইজিপি

2

হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলায় যুক্তিতর্ক উপস্থাপন আ

3

বিএনপিতে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না

4

তোমার বাবা কিংবা বলি তারকা কাউকেই ভয় পাই না, জাহ্নবী বিতর্কে

5

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

6

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

7

লিভারের একাংশ কেটে বাদ দেওয়া হলো দীপিকার

8

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

9

ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপ কি বদলে দেবে বৈশ্বিক রাজনীতি?

10

পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে : ইসি

11

এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি

12

বিশ্ববাজারে যুক্ত হতে বাংলাদেশে আসছে পেপ্যাল: গভর্নর

13

ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীত

14

বিরতি ভেঙে ফিরছেন মিম

15

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

16

শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার

17

তুমি আমাদের কবে মুক্তি দেবে, পরীমণিকে আসিফ

18

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

19

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

20