Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনে ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অষ্টম দিনে (শনিবার) ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন। কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন।

আরও জানানো হয়, শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে। রোববার (১৮ জানুয়ারি) অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হবে। উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

 
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের মুদ্রার রেট: ২০ নভেম্বর ২০২৫

1

প্রথম বলেই উইকেট হাসান মুরাদের

2

লেবানন এখন ‘প্রধান যুদ্ধক্ষেত্র’: ইসরাইলি সেনাপ্রধান

3

সোমালিল্যান্ডকে স্বীকৃতি: ইসরাইলকে কড়া হুঁশিয়ারি হুথির

4

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

5

‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’-এ কে কোন পুরস্কার জিতলেন?

6

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

7

ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান

8

অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্ট

9

পাকিস্তান দলে রিজওয়ানকে বাইরে রেখে রদবদলের আভাস

10

উলিপুরে রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

11

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ

12

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

13

কঠিন মুহূর্তে রিয়াদের ওপরই ভরসা রাখছেন আর্থার

14

পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল নেদারল্যান্ডস

15

কুড়িগ্রাম-৪ এ জামায়াত-বিএনপি থেকে ২ ভাই প্রার্থী : পারিবারিক

16

যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক

17

সরকারের পরামর্শ নিয়েই ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব

18

নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন সালাহ: রুনি

19

এমন দোয়া ও ভালোবাসা পাওয়া পরম সৌভাগ্যের

20