Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

‎ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ—- লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

‎জিন্নাতুল ইসলাম জিন্না,‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। প্রাথমিকভাবে আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল হতদরিদ্র পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। এছাড়াও দুর্যোগ মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি গাছ লাগানো হবে।

‎শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় আবেগঘন কণ্ঠে এভাবেই এলাকাবাসীর উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ‎​সফরকালে মন্ত্রী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনকল্যাণমূলক নানা উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজ গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক সম্পন্ন হয়েছে। এছাড়াও পথসভায় মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

‎​‎তিনি বলেন, আমি শুধু মন্ত্রী নই, আমি আপনাদের দুলু ভাই। এতোদিন আপনারা আমাকে পাহাড়া দিয়েছেন, দেখেছেন, এখন থেকে আমি আপনাদের দেখব। ‎ত্রানমন্ত্রী আরও বলেন, শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে দ্রুত খাল খনন শুরু হবে। এ কাজে পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। ‎​‎​রমজান ও বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে দুলু বলেন, আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি হুঁশিয়ারি দেন।

‎​‎এর আগে দুপুরের পরপরই মন্ত্রী লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা দিয়ে জেলায় প্রবেশ করলে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এরপর তিনি তিস্তা বাসস্ট্যান্ড, মুস্তফী, ফকিরের তকেয়া, নিজ জন্মভূমি বড়বাড়ি, মহেন্দ্রনগরের কদমতলা ও বুড়ির বাজারে আয়োজিত পৃথক পৃথক পথসভায় অংশ নেন। এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

1

বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে

2

জেলেনস্কিকে ‘বিভ্রান্ত ভাঁড়’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

3

ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হলেন কিরিলো বুদানভ

4

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

5

নেইমারকে কেনা মানে এখন শুধু জার্সি বিক্রির নিশ্চয়তা: ইংল্যান

6

ওজন কমাতে চান, শসা খান

7

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

8

মায়ামি নাকি উরুগুয়ে- ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

9

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

10

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

11

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

12

মবোক্রেসি কঠোর হস্তে দমন করতে হবে: সালাহউদ্দিন

13

‘একুশে পদকপ্রাপ্তির খবর শুনেছি চিঠি পাইনি’

14

কোচের বিদায়ে রশিদের আবেগাপ্লুত বার্তা

15

গুঞ্জন থামিয়ে খোলামেলা বার্তা দিলেন রণবীর কাপুর

16

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

17

ভারতের সাথে নিউজিল্যান্ডের মুক্ত বাণিজ্য চুক্তি

18

ইংল্যান্ডের তিন বড় তারকার একসঙ্গে বিশ্বকাপ খেলা অনিশ্চিত

19

মেসি-রোনালদোকে নিয়ে যে প্রশ্ন মদরিচের ভালো লাগে না

20