Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

চলতি মাসে হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে আব্রাহাম চুক্তি-তে যোগদানের জন্য চাপ দিচ্ছে। ট্রাম্পের মধ্যস্থতায় ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এই চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো।

ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অগ্রগতি না হওয়ায় সৌদি আরব ও অন্যান্য দেশ এখনও এই উদ্যোগে অংশ নিতে অনিচ্ছুক। তবে সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার বিশ্বাস, ‘সৌদিরা শেষ পর্যন্ত চুক্তিতে যোগ দেবে।’
 
বিষয়টি নিয়ে কূটনৈতিক তরপরতার মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ। এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। সফরে আলোচনায় আসতে পারে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, প্রতিরক্ষা সহযোগিতা ও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের মতো ইস্যু।
 
বৈঠকে একটি মার্কিন-সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। ফিন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিন সালমানের সফরের সময় উভয় দেশ এই চুক্তি স্বাক্ষর করতে পারে বলে আশা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘সৌদি যুবরাজের সফরকালে কিছু স্বাক্ষর স্বাক্ষরের বিষয়ে আলোচনা হচ্ছে, তবে বিস্তারিত এখনও জানা যায়নি।’ সূত্র অনুযায়ী, সৌদি তার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক গ্যারান্টি এবং আরও উন্নত অস্ত্র পেতে চাইছে।
 
সৌদি আরব দীর্ঘদিন ধরে মার্কিন অস্ত্রের অন্যতম বৃহৎ ক্রেতা। দেশ দুটির সম্পর্ক মূলত তেল ও নিরাপত্তা সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। চলতি বছরের মে মাসে ট্রাম্প রিয়াদ সফর করেন। ওই সফরকালে সৌদি আরবের সঙ্গে প্রায় ১৪২ বিলিয়ন ডলারর অস্ত্রচুক্তি স্বাক্ষর হয়। 

 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

1

দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা

2

দেশকে অন্ধকারে ঠেলে দিতে তৎপর চক্রান্তকারীরা: মির্জা ফখরুল

3

‘ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না’, হঠাৎ কেন এ কথা বললেন কিম

4

হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী, যে প্রতিক্রিয়া জানা

5

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

6

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় প্রতিনিধি দলের সাক্ষাত অনুষ্ঠ

7

বিশ্বচ্যাম্পিয়ন নারীদের আইসিসির চেয়েও বড় পুরস্কার দিচ্ছে বিস

8

‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহ

9

সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত

10

প্রথম সেশনে ৩ উইকেট হারাল বাংলাদেশ, শান্তর অর্ধশতক

11

ভেনেজুয়েলা এখন শাসন করছে কে, সামনে কী ঘটতে চলেছে?

12

যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধা

13

আজ জিতলেই শনিবার ফাইনালে খেলবে জিম্বাবুয়ে

14

ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল

15

বিড়াল-কুকুরের ভাইরাল ভিডিও: বিনোদনের আড়ালে পোষ্যদের নীরব যন্

16

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের লক্ষ্য ১৯৬

17

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিস

18

২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের

19

স্বর্ণের দামে ফের উত্থান

20