Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজ জিতলেই শনিবার ফাইনালে খেলবে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : আজ জিতলেই শনিবার পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার সুযোগ পাবে জিম্বাবুয়ে। এমন সহজ সমীকরণের ম্যাচে আজ জিম্বাবুয়ের প্রতিপক্ষ ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দল শ্রীলংকা। এই দ্বীপরাষ্ট্রের দলকে আজ হারাতে পারলেই কাঙ্খিত ফাইনালে চলে যাবে সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের আগে যথাযথ প্রস্তুতি জোরদারে শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান ক্রিকেট দল।

সিরিজের শুরু থেকেই দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে স্বাগতিক পাকিস্তান। ইতোমধ্যে তিন ম্যাচে টানা জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শ্রীলংকা নিজেদের দুই ম্যাচে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে তৃতীয় পজিশনে আছে।

জিম্বাবুয়ে তিন ম্যাচের মধ্যে একটিতে জয় পেয়ে শ্রীলংকার চেয়ে ভালো পজিশনে আছে। তাদের জন্য আজকের ম্যাচটি ডু অর ডাই। আজকের ম্যাচে জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে জিম্বাবুয়ে। তবে শ্রীলংকাকে ফাইনালে যেতে হলে আজ জিম্বাবুয়ে এবং ২৭ নভেম্ববর পাকিস্তানকে হারাতে হবে। তাহলেই ফাইনালে খেলতে পারবে লংকানরা।

আজ সন্ধ্যা সাতটায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা-জিম্বাবুয়ে। এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার মামলার রায় পড়া শুরু

1

গাজা আজ ক্ষুধার শহর

2

পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : বিস্ফোরক স্বীকারোক্তি রিজওয়

3

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

4

ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন ট্রাম্প!

5

নিজের মেয়েকে উত্তরসূরি হিসেবে বেছে নিলেন কিম জং উন!

6

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

7

মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদ

8

গরমের তীব্রতা বাড়বে

9

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

10

আজকের মুদ্রার রেট: ২৮ জানুয়ারি ২০২৬

11

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে : জামাল ভূঁই

12

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

13

দেশে গ্যাস সংকট আরও বাড়ার বার্তা

14

নাগা চৈতন্যর বিপরীতে ‘এনসি২৪’-এ নায়িকা মীনাক্ষী চৌধুরী

15

ভারত-জিম্বাবুয়েকে ফাইনাল চান দ্রাবিড়

16

ঈশানের প্রেমের গুঞ্জন নিয়ে মা-দাদার ভিন্নমত

17

মানবসেবার এক মহৎ ইবাদত

18

সোমেশ্বরী নদী থেকে চুরি, ২ জনকে কারাদন্ড

19

আরিয়ানের সঙ্গে নাম জড়ানো কে এই সুন্দরী লারিসা

20