Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস ডেস্ক : সালমান আলি আগার সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৫ উইকেটে ২৯৯ রান করেছে পাকিস্তান। দলের হয়ে ৮৭ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১০৫* রান করে অপরাজিত থাকেন সালমান।

মঙ্গলবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারের প্রথম বলেই উইকেট হারান ওপেনার সাইম আইয়ুব। তিনি ১৪ বল খেলে মাত্র ৬ রানে আউট হন। এরপর বাবর আজমের সঙ্গে ৮২ বলে ৫৪ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার ফখর জামান। তিনি ৫৫ বলে দুই চার আর এক ছক্কায় ৩২ রান করে ফেরেন।  

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। তিনি ৮ বলে ১ রানে আউট হন। টেস্টের আদলে ব্যাট করে আউট হন সাবেক অধিনায়ক বাবর আজম। তিনি ৫১ বল খেলে তিন বাউন্ডারিতে ২৯ রান করে ফেরেন।

২৩.২ ওভারে ৯৫ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন সালমান আলি আগা ও হুসেন তালাত। তারা পঞ্চম উইকেটে ১২১ বলে ১৩৮ রানের জুটি গড়েন। এই জুটিতেই দুইজনে ফিফটি পূর্ণ করন। ৪৩.৩ ওভারে দলীয় ২৩৩ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন হুসেইন তালাত। তিনি ৬৩ বলে তিন চার আর এক ছক্কায় ৬২ রান করে ফেরেন।

তালাত আউট হলেও দলকে এগিয় নেন সালমান আলি আগা। তিনি ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৮৭ বলে ৯টি চারের সাহায্যে ১০৫ রান করে অপরাজিত থাকেন। তার সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ২৯৯ রান করে পাকিস্তান। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২৩ বলে পাঁচটি চার আর এক ছক্কার সাহায্যে ৩৬ রান করেন মোহাম্মদ নওয়াজ। 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বিয়ের পিঁড়িতে ‌‘বোঝে না সে বোঝে না’র সেই পাখি

1

জমিয়তকে যে ৪ আসন দিল বিএনপি

2

রমজানে সারা দিন চনমনে থাকতে চান? সাহরির পর ভুলেও যা করবেন না

3

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প

4

‘নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে’

5

দীর্ঘ বিরতির পর বড় চমক নিয়ে ফিরছেন মিম

6

উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান

7

৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

8

বিশ্বের বৃহত্তম ‘রাষ্ট্রহীন’ জাতি, কারা এই কুর্দি?

9

কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়: তারেক র

10

জাইমা রহমানের প্রশংসা করলেন তানজিন তিশা

11

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

12

জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ

13

একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ: জামায়াত আমির

14

মনোনয়নপত্র জমা সোমবার, টিপসই দিলেন খালেদা জিয়া

15

সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদ

16

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা

17

বিশ্বকাপ জিতে বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছে ভারত নারী দল

18

ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

19

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

20