Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংবাদমাধ্যম বিবিসিকে ১ বিলিয়ন ডলারের মামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের  আইনি দল বিবিসিকে ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তথ্যচিত্রটি পূর্ণ ও ন্যায্যভাবে প্রত্যাহার করার জন্য। অন্যথায় ১ বিলিয়ন ডলার মামলার মুখোমুখি হতে হবে।

বিবিসিকে পাঠানো এক চিঠিতে, ট্রাম্পের আইনি দল ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট  নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচারিত ‘প্যানোরামা’ তথ্যচিত্রে থাকা মিথ্যা, মানহানিকর, অবমাননাকর, বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।
 
ট্রাম্পের আইনজীবী আলেজান্দ্রো ব্রিটোর লেখা এই চিঠিতে বিবিসিকে শুক্রবার পর্যন্ত সময় দেয়া হয়েছে, তথ্যচিত্রটির পূর্ণ ও ন্যায্য প্রত্যাহার করতে সেইসঙ্গে ক্ষতির জন্য প্রেসিডেন্ট  ট্রাম্পকে যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে। অন্যথায় মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আইনি ব্যবস্থা গ্রহণের মুখোমুখি হতে হবে।

ট্রাম্পকে নিয়ে বিবিসির ওই তথ্যচিত্রের নাম প্যানোরামা। এতে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছিল যে মনে হয়, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থককে বেপরোয়াভাবে উৎসাহিত করেছিলেন তিনি। এই তথ্যচিত্র নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউজ।

তবে আল জাজিরার মন্তব্যের অনুরোধের কোনো প্রতিক্রিয়া জানায়নি বিবিসি।
ট্রাম্প: আ সেকেন্ড চান্স? শিরোনামের এই তথ্যচিত্রটি (অভ্যন্তরীণভাবে) ফাঁস হওয়ার পর  ট্রাম্পের মন্তব্য সম্পাদনা করার জন্য ব্যাপক সমালোচনা শুরু হয়।
 
প্যানোরমা তথ্যচিত্রে প্রচারিত ট্রাম্পের বক্তব্য কেন্দ্র করে বিবিসির ব্যাপক বিতর্কের মধ্যে দু’জন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। 
 
সূত্র: আল জাজিরা

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি আর নেই

1

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

2

হোবার্ট পুরুষ দল প্রথম বিগ ব্যাশ জেতার এক বছরের মধ্যেই আক্ষে

3

যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

4

বিয়ে ভেঙে দিলেন স্মৃতি, ক্ষোভ ঝেড়ে যা বললেন পলাশ

5

ফাটাকেষ্ট স্টাইলে ভাইরাল প্রতিমন্ত্রী, প্রশ্ন তুললেন সালমান

6

ব্যাংক খাত দাঁড়াতে পারছে না ৩ কারণে

7

টিভিতে আজকের খেলা

8

নতুন ডেলিভারি শিখেছেন নাসুম আহমেদ

9

১৬টি অধ্যাদেশ নিয়ে কোনো অস্বচ্ছতা নেই

10

বিয়ে করছেন জেফার-রাফসান!

11

ফুলবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রর শুভ উদ

12

‘হয়তো ভালো কিছু হচ্ছে’, ইউক্রেন শান্তি পরিকল্পনা ইস্যুতে ট্র

13

ফুলবাড়ীতে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন॥

14

নিজের অবসর ভাবনা জানালেন রোহিত শর্মা

15

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

16

শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদে

17

শৈত্যপ্রবাহ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

18

স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরান, সহায়তার জন্য প্রস্তুত যুক্তরাষ

19

৬ আরব দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পথে ভারত

20