Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৫

ডেস্ক নিউজ : বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সবশেষ গত শনিবার (১ নভেম্বর) ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা স্বর্ণের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত ওই দামে আজ (৬ নভেম্বর) স্বর্ণ বিক্রি হবে। 

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) থেকে সমন্বয় করা হয় এই দাম। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে বলে জানিয়েছে বাজুস। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে বিপদে ভারত

1

প্রতিকূল পরিবেশেও বেগম রোকেয়া ছিলেন অগ্রগতির অদম্য প্রতীক: ত

2

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কত ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর রা

3

খালেদা জিয়ার শোক বইতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

4

মোটরসাইকেলে ধাক্কা লাগায় অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ

5

যুদ্ধবিরতির আভাসে তেলের বাজারে স্বস্তি

6

আলভীর ‘শেষ পোস্টে’ ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

7

বিয়ের আগেই রাজকুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন পত্রলেখা?

8

জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ

9

তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধি দলের সাক্ষ

10

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

11

পার্থের বক্তব্যের কড়া জবাব দিলেন হাসনাত

12

সূর্যবংশীকে প্রশংসায় ভাসালেন পোলার্ড

13

গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

14

৬ আরব দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তির পথে ভারত

15

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন

16

আসতে হবে না, সেবাই পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা

17

একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ

18

নয় কর্মকর্তাকে বদলি-পদায়ন ইসির

19

মনোনয়নপত্র দাখিলের সময় দুই দিন বাড়তে পারে

20