Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাড়ে ১০ হাজার পাকিস্তানিকে চাকরি দেবে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক : কাজ করতে আসতে ইচ্ছুক পাকিস্তানি জন্য ১০ হাজার ৫০০টি চাকরি বরাদ্দ করেছে ইতালির সরকার। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয় শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। খবর জিও নিউজের

বিবৃতিতে বলা হয়েছে, চাকরিগুলো বেশিরভাগই জাহাজভাঙা, স্বাস্থ্যসেবা ও এবং কৃষি খাতের। এছাড়া দক্ষ ও আধা-দক্ষ পাকিস্তানিরা ওয়েল্ডিং, টেকনিক্যাল সার্ভিস, রান্না, রেস্তোরাঁর কর্মচারী ও গৃহকর্মী হিসেবেও কাজ পেতে পারবেন। এসব খাতেও কিছু চাকরি বরাদ্দ করা হয়েছে পাকিস্তানিদের জন্য।

উল্লেখ্য, এই প্রথম ইউরোপের কোনো দেশ পাকিস্তানির জন্য চাকরি বরাদ্দ করেছে। আগামী তিন বছরে বরাদ্দের এই কোটা ইতালির সরকার পূরণ করবে বলে উল্লেখ করা হয়েছে প্রবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয়ের বিবৃতিতে।

আরও বলা হয়েছে, এই কর্মসংস্থান কোটা নিয়ে সম্প্রতি ইতালির সরকারের সঙ্গে পাকিস্তানের সরকারের একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুসারে, চাকরির কোটা পূরণের জন্য আগামী তিন বছরের প্রতি বছর মোট ৩ হাজার ৫০০ জন পাকিস্তানিকে বৈধভাবে গ্রহণ করবে ইতালির সরকার।

প্রাবাসী পাকিস্তানি কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালিক হুসাইন ইতালির এ পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ইতালির সরকারের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তিটি পাকিস্তানের জন্য একটি মাইলফলক।

তিনি আরও বলেন, ‘ইউরোপের শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য ইতালির সরকারের এই প্রস্তাব পাকিস্তানিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’সালিক হুসাইন জানান,  চুক্তি বাস্তবায়নের জন্য  ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে যৌথভাবে কাজ করবে পাকিস্তান-ইতালি ওয়ার্কিং কমিটি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

1

ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা

2

বড় হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির দলের

3

নেপালের বিপক্ষে খেলতে নামলেও বাংলাদেশের ভাবনায় ভারত ম্যাচ

4

ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা

5

যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই

6

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, মাকে হা

7

এই মুহূর্তে ট্রাম্প-পুতিনের জরুরি বৈঠকের প্রয়োজন নেই: ক্রেম

8

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

9

খালেদা জিয়ার জন্য জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দোয়া

10

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার

11

এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী

12

নিউইয়র্ক আদালতে মাদুরো, অভিযানের বৈধতা খতিয়ে দেখবে জাতিসংঘ

13

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ

14

আরচ্যারিতে স্বর্ণ জিতলে অর্ধলক্ষ টাকা

15

দ. আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি

16

১১তম গ্রেড নিয়ে প্রাথমিকের শিক্ষকদের জন্য সুখবর

17

নুরুল হকের জন্য পটুয়াখালী-৩ আসন ছাড়লো বিএনপি, মনোনয়ন ফরম সংগ

18

কঠিন সময় পার করে নেইমার জানালেন–‘এবার শেষ মিশন’

19

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ কোথায় অবস্থান করছে

20