Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বছরের প্রথম ৬ দিনে রেমিট্যান্স এলো ৭৭ কোটি ডলার

বাণিজ্য ডেস্ক : বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ডলার।

আর গত বছরের একই সময়ে এসেছিল ৪৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। আর ৬ জানুয়ারি একদিনে প্রবাসীরা দেশে ১৬ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৭০৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৭০ শতাংশ। এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার।

যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

 এছাড়া গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ১০ জন উদ্

1

শুধু নেইমারই নন, ফিট না থাকলে ভিনিসিউসকেও বিশ্বকাপে নেবেন না

2

আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড

3

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

4

আ.লীগ জনগণকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সহিংসতা চালাতে চায়

5

২ কেন্দ্রে কত ভোট পেলেন তাসনিম জারা?

6

দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন

7

সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস

8

হানিয়া আমিরের ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী, যে প্রতিক্রিয়া জানা

9

মাদুরোর বিচার করতে হলে ভেনেজুয়েলায় করা উচিত, যুক্তরাষ্ট্রে

10

সংবাদমাধ্যম বিবিসিকে ১ বিলিয়ন ডলারের মামলার হুমকি ট্রাম্পের

11

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

12

মরক্কোয় দুটি চারতলা ভবন ধসে মৃত্যু ১৯

13

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

14

পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৬৫ শতাংশ

15

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

16

রহস্যজনকভাবে আমিরাত সফর বাতিল করলেন এরদোয়ান

17

কাম্প ন্যুতে ফেরার ম্যাচে বার্সার জোড়া সুখবর

18

গুঞ্জন থামিয়ে খোলামেলা বার্তা দিলেন রণবীর কাপুর

19

যে শর্তে মানলে ফের ইসরাইলে অস্ত্র রপ্তানি করবে জার্মানি

20