Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে থাকছেন না হেড

স্পোর্টস ডেস্ক : ভারতের বিশ্বমানের বোলারদের তোপের মুখে কোনো ব্যাটারই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন না। তবে অস্ট্রেলিয়ান ব্যাটার ট্র্যাভিস হেড যেন ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ট্রফিটা ঘরে তুলে নিতেও হেডের ভূমিকাই ছিল মুখ্য।

তবে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি হেড। সিরিজের প্রথম তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২৯, ২৮ ও ৬ রান। আপাতত ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়া দল ছেড়ে প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাটার। 

নির্বাচকরা অ্যাশেজ সিরিজ শুরুর আগে খেলোয়াড়দের কাজের চাপ ও অগ্রাধিকারের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করতেই আন্তর্জাতিক সিরিজ থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিরতি দেন, এবারও এমনটাই পরিকল্পনা তাদের। তাই ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে স্কোয়াডে থাকছেন না হেড।

চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচটি ইংল্যান্ডের বিপক্ষে ২১ নভেম্বর পার্থে শুরু হবে। এদিকে চলমান ভারত সিরিজের অবশিষ্ট দুইটি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৬ এবং ৮ নভেম্বর। ভেন্যু হিসেবে থাকছে গোল্ড কোস্ট ও ব্রিসবেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহ

1

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প

2

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

3

ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির মাসসেরা মিচেল স্টার্ক

4

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির

5

‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

6

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, হুঁশিয়ারি ট্রাম্পে

7

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য

8

ইরানে সামরিক হস্তক্ষেপ চায় না ফ্রান্স

9

গাজায় খাদ্য সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় অপ্রতুল : জাতিসংঘ

10

রাসেলের শূন্যতা পূরণে রেকর্ড দামে কলকাতায় গ্রিন, জানালেন কোচ

11

মানবসেবার এক মহৎ ইবাদত

12

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ

13

আজকের স্বর্ণের দাম: ৭ জানুয়ারি ২০২৬

14

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কমলো মেট্রোরেল প্রকল্পের ব্যয়

15

এবার হচ্ছে না জাপানের বিখ্যাত ‘চেরি ব্লসম’ উৎসব

16

গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্

17

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?

18

শাহরুখের সামনে যে পোশাক পরতে ভয় পান করণ, ফাঁস বাদশার ‘গোপন ত

19

গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব

20