Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করল চীন

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমবর্ধমান উত্তেজনার কারণে চীন জাপানে যাওয়ার প্রায় ৫ লাখ ফ্লাইট বাতিল করেছে বলে ধারণা করা হচ্ছে। ভিসা প্রক্রিয়া স্থগিত এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম বন্ধ হওয়ার মধ্যেই এই ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। কারণ তাইওয়ান বিষয়ে জাপানের অবস্থান নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ তীব্র আকার ধারণ করেছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, চীন যদি তাইওয়ানে আক্রমণের চেষ্টা করে, তবে জাপান সামরিকভাবে জড়িত হতে পারে- জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এমন মন্তব্যের পরই উত্তেজনা বৃদ্ধি পায়। তার এই মন্তব্যে চীনা সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং চীনা ভ্রমণকারী ও শিক্ষার্থীদের জাপানে না যাওয়ার সতর্কতা জারি করে।

কমপক্ষে সাতটি চীনা এয়ারলাইন্স ঘোষণা করেছে যে তারা জাপানে বুক করা ফ্লাইটের ক্ষেত্রে ভ্রমণকারীদের বিনা খরচে বাতিলের সুযোগ দেবে। এর মধ্যে তিনটি রাষ্ট্রীয় সংস্থাও রয়েছে। একজন বিমান ভ্রমণ বিশ্লেষক হানমিং লি বলেছেন, যাত্রা সংক্রান্ত তথ্য ইঙ্গিত করে যে ১৫ থেকে ১৭ নভেম্বরের মধ্যে জাপানগামী প্রায় ৫০০,০০০ ফ্লাইট বাতিল হয়েছে।
 
চীনা গণমাধ্যম জিমু নিউজ জানিয়েছে, সিচুয়ান এয়ারলাইনস জানুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত চেংদু এবং সাপ্পোরোর মধ্যে সব ফ্লাইট বাতিল করেছে, বাজেট ক্যারিয়ার স্প্রিং এয়ারলাইনস একাধিক জাপান ফ্লাইট বাতিল করেছে। চীন জাপানের দ্বিতীয় বৃহত্তম পর্যটক উৎস এবং গত বছরের হিসাবে প্রায় ১,২০,০০০ চীনা শিক্ষার্থী জাপানে পড়াশোনা করে; যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের মূল অংশ। এই সিদ্ধান্তের ফলে সোমবার জাপানের খুচরা ও ভ্রমণ খাতের কম্পানিগুলোর শেয়ারমূল্য হ্রাস পায়।
 
লি গার্ডিয়ানকে বলেন, কভিড মহামারির শুরুর দিকের পর তিনি এ ধরনের সবচেয়ে বড় ফ্লাইট বাতিলের ঘটনা দেখছেন, তবে এর ফলে চীনের অভ্যন্তরীণ বিমানশিল্পে তেমন কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, এটি এয়ারলাইনসগুলোর জন্য বড় ক্ষতি নয়, কারণ চীন-জাপান বাজারটি পুরো দেশীয় ও আন্তর্জাতিক বাজারের তুলনায় খুবই ছোট।
 
 
এই ভ্রমণ বাতিলগুলো একগুচ্ছ অর্থনৈতিক পাল্টা ব্যবস্থার অংশ, যা এর আগে রবিবার পর্যন্ত কেবলমাত্র কথার লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান অস্কারজয়ী উইল স্মিথ

1

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন যে ৩১ কর্মকর্তা

2

পানির ৮০ ফুট গভীরে চলে গেছে বাসটি

3

আহান শেঠি-জিয়া শংকরের গুঞ্জনময় প্রেমের উত্তাপ নেটদুনিয়ায়

4

‘পারস্য উপসাগরীয় নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার

5

পহেলা বৈশাখ উদযাপনে সরকারের যত কর্মসূচি

6

রানির বেশে নজর কাড়লেন বুবলী

7

ইরানে বিক্ষোভ নিয়ে জাফর পানাহি-মোহাম্মদ রসুলফের উদ্বেগ প্রকা

8

সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী

9

তারকাদের চলমান বিলাস, কার ভ্যান সবচেয়ে দামি!

10

আজকের মুদ্রার রেট: ২০ নভেম্বর ২০২৫

11

নুরের অভিযোগ, হাসান মামুনকে শোকজ

12

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির

13

২ গোলে পিছিয়ে পড়া মিয়ামিকে মেসি জেতালেন জোড়া গোল করে

14

ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প

15

প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি

16

অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালালে তৃতীয় টার্মিনাল চালু হচ্

17

যেসব নির্দেশনা আল্লাহর পথে ফিরে আসার শেষ ডাক

18

এক হারে শেষ সব স্বপ্ন পাকিস্তানের

19

১১তম গ্রেডে প্রাথমিক শিক্ষকদের বেতন কত বাড়বে?

20