Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাউজারে বন্ধ হচ্ছে মেসেঞ্জার, চলবে না ডেস্কটপেও

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি সেবা আরও সরলীকরণের অংশ হিসেবে মেটা প্ল্যাটফর্মস ঘোষণা করেছে যে, আগামী এপ্রিল ২০২৬ থেকে মেসেঞ্জার.কম ওয়েবসাইটটি আর চলবে না। এর মানে হলো, ব্রাউজার থেকে সরাসরি মেসেঞ্জার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। এর আগে, প্রতিষ্ঠানটি উইন্ডোজ ও ম্যাকের জন্য মেসেঞ্জারের স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপটি বন্ধ করে দিয়েছিল। এবার ওয়েব সংস্করণও বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মেটা জানিয়েছে, চলতি বছরের ৬ এপ্রিল থেকে মেসেঞ্জার.কম এ প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে facebook.com/messages পেজে চলে যাবেন। অর্থাৎ, এখন থেকে ওয়েবের মাধ্যমে বার্তা আদান-প্রদানের জন্য ফেসবুকের মূল সাইট ব্যবহার করতে হবে। তবে, অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপে মেসেঞ্জার ব্যবহার করা আগের মতোই চালু থাকবে এবং সেখানে কোনও পরিবর্তন হবে না।

এখন সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন তারা, যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার.কম ব্যবহার করতেন। ওয়েব সংস্করণ বন্ধ হলে তাদের এখন ফেসবুকে লগইন করে বার্তা দেখতে হবে। ছোট ব্যবসা, কমিউনিটি গ্রুপ বা ব্যক্তিগত যোগাযোগের জন্য যারা ব্রাউজারে আলাদা মেসেঞ্জার ব্যবহার করতেন, তাদের এখন ফেসবুকের মূল ডেস্কটপ সংস্করণে চ্যাট করতে অভ্যস্ত হতে হবে।

উল্লেখ্য, ২০১১ সালে ফেসবুক আলাদা অ্যাপ হিসেবে মেসেঞ্জার চালু করেছিল। ধীরে ধীরে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান–প্রদানের মাধ্যম হয়ে ওঠে, যা এখন হোয়াটসঅ্যাপের মতো অন্যান্য বার্তা সেবার সঙ্গে প্রতিযোগিতা করছে। গত বছরই মেটা উইন্ডোজ ও ম্যাকের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপটি বন্ধ করে দেয়। এখন ওয়েব সংস্করণ বন্ধ করা হচ্ছে, যা মেটার বৃহত্তর একীভূতকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ডেস্কটপে যারা মেসেঞ্জার ব্যবহার করেন, তাদের ফেসবুকের লগইন তথ্য প্রস্তুত রাখতে হবে। কারণ পরিবর্তন কার্যকর হলে, ওয়েব-এ চ্যাট করতে হলে ফেসবুকে লগইন করা বাধ্যতামূলক হবে। এছাড়া, গুরুত্বপূর্ণ কথোপকথন থাকলে সেগুলি আগেই সংরক্ষণ করে রাখা বুদ্ধিমানের কাজ হতে পারে।

সূত্র: গালফ নিউজ  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

1

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধজাহাজবহর মোতায়েন

2

শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন ২১ জানু

3

চাঁদাবাজ-দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি : নাহিদ ইসলাম

4

১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যতের মানদণ্ড হবে

5

বিপিএলে রেকর্ড পারিশ্রমিক পেয়েছেন বিদেশি যেসব তারকা

6

ইন্টারনেট ছাড়াই এআই ব্যবহার, ইরানের বিজ্ঞানীদের অভিনব আবিষ্ক

7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

8

মা-বাবার মতোই প্রেম করে বিয়ে করলেন মাহাদিয়া

9

এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর: বিএনপি

10

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন-৪ নিয়ে সুখবর

11

মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

12

ইসরাইলের সাথে আপাতত সরাসরি আলোচনা নয়: আল শারা

13

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

14

বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে চলেছে ইরান

15

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

16

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ন

17

রহস্যজনকভাবে আমিরাত সফর বাতিল করলেন এরদোয়ান

18

হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে

19

চীনের প্রভাব কমাতে বাংলাদেশকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তর

20