Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

আকুর দায় শোধের পর কমলো দেশের রিজার্ভ

ডেস্ক নিউজ : রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ হাজার ৬১২ মিলিয়ন বা ১ দশমিক ৬১ বিলিয়ন ডলার। এতে ৯ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ১৪৫ দশমিক ১২ মিলিয়ন বা ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলার।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.৪৪ বিলিয়ন মার্কিন ডলারে। এর আগে গত ৬ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৭১২ মিলিয়ন বা ৩২.৭১ বিয়িলন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৮ বিলিয়ন ডলার।

এছাড়া গত ২৯ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ১৪৯ দশমিক ৩৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৭ হাজার ৩৪৭ দশমিক ৯৭ মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

আকু কী?

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশসহ এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রফতানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানিসংক্রান্ত লেনদেন আকুর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আমদানি বিল পরিশোধ করা ফলে রিজার্ভ সাময়িকভাবে কিছুটা হ্রাস পায়।

জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসক্যাপ) উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। এর সদর দফতর ইরানের তেহরানে। আকুর সদস্যদেশগুলো হচ্ছে-বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আরেকজন মহান ব্যক্তিত্ব চলে গেলেন’, ধর্মেন্দ্রর মৃত্যুতে অমি

1

আচরণবিধি লঙ্ঘনের শোকজের জবাব দিলেন সারজিস ও নওশাদ

2

উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

3

ইউক্রেন শান্তি না চাইলে বল প্রয়োগে রাশিয়া লক্ষ্য অর্জন করবে:

4

সহজ ভাষায় মহানবী (সা.)–এর জীবনী লিখতে চান আসিফ নজরুল

5

কালকের ম্যাচে অনেক হলুদ কার্ড হবে, গালাগালি হবে : জামাল ভূঁই

6

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, যেসব জেলায় আরও বাড়তে পারে শীত

7

সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন

8

ভারতের-রাজনীতিতে-বিজেপির-কৌশল-ও-কংগ্রেসের-বিপর্যয়:

9

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সময় সূচি চূড়ান্ত

10

জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত

11

ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো ‘নবীন বরণ ২০২৫’

12

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড বা ৯৯ কোটি টাকা জর

13

কড়াইলবাসীর শিক্ষা-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

14

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

15

চলতি হিসাব ঋণাত্মক, বড় হচ্ছে বাণিজ্য ঘাটতি

16

প্রেসিডেন্ট শারাকে হত্যার ইসলামিক স্টেটের দুটি ষড়যন্ত্র ব্য

17

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন চমক

18

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

19

একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ: জামায়াত আমির

20