Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব: মনোনয়নপত্র জমা দিয়ে মির্জা ফখরুল

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ-তিতিক্ষা এবং নির্যাতনের পরে…, দীর্ঘদিনের পরে আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি। এবং আগামী ১২ ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে আমি আমার দল দ্বারা মনোনীত হয়েছি।’সোমবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে এসব কথা বলেন তিনি।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল বলেন, ‘আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যে এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি।

 যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থ-সামাজিক অবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্বারোপ করব। এবং আমাদের কৃষকদের যে সমস্যা সেই সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করার জন্য সাহায্য করবেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া চাই, আল্লাহ তায়ালা যেন আমাদের তৌফিক দেন, যেন আমরা সেইভাবে কাজ করতে পারি। জনগণের কাছে আবারও আমরা দোয়া চাচ্ছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা

1

যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা

2

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

3

‘চিকরি চিকরি’ গানটি কেন এতো জনপ্রিয়?

4

খুনি হাসিনার ফাঁসির রায়ে যা বললেন মুজাহিদপুত্র মাবরুর

5

এপস্টিনের নথি প্রকাশের বিলে সই করলেন ট্রাম্প

6

দেশ ও দেশের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: ড. জালাল

7

গণতন্ত্রকামী সবার এক হওয়ার সময় এসেছে: মির্জা ফখরুল

8

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

9

সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন

10

মানুষ ভোটকেন্দ্রে এলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব: তার

11

ওয়াসিম-শান্তর ব্যাটিং তাণ্ডবে রাজশাহীর জয়

12

তীর-ধনুক হাতে শাকিব খান: নতুন ছবির প্রস্তুতি?

13

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

14

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

15

বিরামপুরে আদিবাসী কিশোরী ফুটবল প্রতিযোগিতা॥

16

আত্মগোপন শেষে প্রকাশ্যে এলেন মাচাদো

17

রোনালদো থেকে সানিয়া মির্জা: দুবাইয়ে কার কত সম্পত্তি

18

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে রৌমারীতে মশাল

19

আজকের মুদ্রার রেট: ২৮ জানুয়ারি ২০২৬

20