Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ পাস হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে : শিল্প উপদেষ্টা

ডেস্ক নিউজ : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণ-অভ্যুত্থানে সব শ্রেণি-পেশার মানুষের যে লালিত স্বপ্ন তারই প্রতিফলন হয়েছে জুলাই জাতীয় সনদে। এ সনদ জনসমর্থনে পাস হলে দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে চট্টগ্রামের ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সুপার ক্যারাভানের কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত মানুষ গুম, খুনসহ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অন্যায় অবিচারের বিরুদ্ধে বিচার পাওয়া তো দূরের কথা-বিচার প্রার্থনারও সাহস করতো না। এসব ক্ষোভেরই বহিঃপ্রকাশ হয়েছে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে। মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে জীবন বাজি রেখে রাস্তায় নেমে এসেছিল, অকাতরে জীবন দিয়েছে, অনেকে দৃষ্টিশক্তি হারানোসহ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে।

এই উপদেষ্টা বলেন, আজকে কার্যক্রম চালু হওয়া এ সুপার ক্যারাভান শুধু শহরকেন্দ্রিক না থেকে প্রত্যন্ত অঞ্চলেও ভোটের প্রচার কার্যক্রম জোরদার করবে। ক্যারাভান বা সুপার ক্যারাভানের পাশাপাশি সমাজের সকল মানুষকে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। যারা গণভোট সম্পর্কে কম জানে তাদের জানাতে হবে, জনমত সৃষ্টি করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলে ফেরার ব্যাপারে নেইমারকে সতর্ক বার্তা আনচেলত্তির

1

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

2

বিশ্বকাপ ইস্যুতে এবার আন্তর্জাতিক আদালতে যাবে বিসিবি

3

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় ট্রাম্পের ছবি

4

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচাল

5

শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঋণ সহায়তা চান পোশাক শিল্প মালিকরা

6

মোদিকে আরও একবার বোল্ড করলেন ট্রাম্প

7

কে এই মার্টিন লুথার কিং?

8

নতুন বছরে পুঁজিবাজারে প্রথম পতন, কমল লেনদেনও

9

‘ইরান-তুরস্ককেও খণ্ডবিখণ্ড করতে চায় ইসরাইল’

10

অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার

11

রাশিয়া ইস্যুতে হাত গুটিয়ে নিচ্ছেন ট্রাম্প?

12

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

13

মোবাইল ফোন ব্যবহার নিয়ে যে পরামর্শ দিলেন জয়া

14

আজ জিতলেই শনিবার ফাইনালে খেলবে জিম্বাবুয়ে

15

দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

16

কীর্তিনাশা,পদ্মা গঙ্গা ভাগীরথী-হুগলি নদীঃ একই অংগে বহুরূপ

17

রমজানে সারা দিন চনমনে থাকতে চান? সাহরির পর ভুলেও যা করবেন না

18

বিয়ের পরদিনই মক্কায় প্রিয়াঙ্কা

19

তড়িঘড়ি করে দুটি আইন করতে চায় সরকার, ফখরুলের প্রতিবাদ

20