Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন বছরে পুঁজিবাজারে প্রথম পতন, কমল লেনদেনও

ডেস্ক নিউজ : নতুন বছর শুরু হতেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল পুঁজিবাজার। বছরের প্রথম দুই কার্যদিবস অধিকাংশ শেয়ারে দর বাড়ার পাশাপাশি সূচক ও লেনদেনও বেড়েছিল। তবে, নতুন বছরের তৃতীয় এবং চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ জানুয়ারি) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ও বাছাইকৃত শেয়ারের সূচকে পতন হয়েছে। পাশাপাশি কমেছে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও।

সদ্য বিদায় নেওয়া ২০২৫ সালে পুঁজিবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কার্যদিবসেই বেশিসংখ্যক শেয়ারে দরপতন হয়েছে। এতে বছরটিতে সবগুলো মূল্যসূচক কমেছে। এর মধ্যে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫১ পয়েন্ট বা ৬ দশমিক ৭৩ শতাংশ কমে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে নেমে যায়। এরপর নতুন বছরের প্রথম দুই কার্যদিবসে সূচকের বড় উত্থান হয়েছিল। আজ নতুন বছরের তৃতীয় কার্যদিবসে আবারো পতন দেখলো সূচক।
 
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। তবে দিনশেষে অধিকাংশ সিকিউরিটিজ দরপতনের তালিকায় চলে যায়। দিনশেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৮৯টির। আর ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
 
অধিকাংশ সিকিউরিটিজের দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫৫ পয়েন্টে নেমেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ হাজার ৬ পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৮৮৬ পয়েন্টে নেমেছে।
 
সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৮২ লাখ টাকা। আগের কার্যদিবসে (রোববার) লেনদেন হয় ৫৩৭ কোটি ৪১ লাখ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫১ কোটি ৫৯ লাখ টাকা।
 
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৮৩৯ পয়েন্টে উঠেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৬০ প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৬৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৬ কোটি ৯০ লাখ টাকা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমদিন ইসিতে ৪২ জনের আপিল

1

স্ত্রীসহ ৪ জনকে গুলি করে হত্যা, আলমারিতে লুকিয়ে প্রাণে বাঁচল

2

বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে যত খেলা দেখবেন

3

টি-টোয়েন্টিতে আরও এক রেকর্ড গড়লেন অভিষেক

4

হাসিনাকে কি ভারত ফেরত দেবে? যা জানা গেল

5

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস?

6

বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে দুই দেশের

7

‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

8

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডীয় প্রতিনিধি দলের সাক্ষাত অনুষ্ঠ

9

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ

10

একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প

11

নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন সালাহ: রুনি

12

যে ২০ আসন পেলো বাংলাদেশ খেলাফত মজলিস

13

বাবাকে নিয়ে মুখে কুলুপ সালমানের! আমির কোন তথ্য প্রকাশ করল?

14

‘নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে’

15

নভেম্বরের ৯ দিনে এলো ৯৭ কোটি ডলার রেমিট্যান্স

16

২১ মাস বয়স থেকে মডেলিং, ‘ধুরন্ধর’ সিনেমার সারা অর্জুনের!

17

ল্যুভরে দুর্ধর্ষ চুরি: আরও দুইজন গ্রেফতার

18

আজকের মুদ্রার রেট: ২৭ ডিসেম্বর ২০২৫

19

দুই বছর পর ফিরে যা বললেন অপু বিশ্বাস

20