Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিজের লিগ্যাসি নিজেই নষ্ট করছেন সালাহ: রুনি

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের সঙ্গে সম্পর্ক নিয়ে তীব্র অস্থিরতা সৃষ্টি হয়েছে মিশরের ফুটবল তারকা মোহাম্মদ সালাহর। ক্লাবের আচরণকে ‘অসন্তোষজনক’ বলার পর বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ইংলিশ ফরোয়ার্ড ওয়েইন রুনি। রুনি বলেন, ‘সালাহ নিজেই তার ঐতিহ্য ধ্বংস করছেন।’

শনিবার (৬ ডিসেম্বর) লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র করার পর সাংবাদিকদের সামনে সালাহ বলেন, ‘আমি বহুবার বলেছি, কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। তবে এখন মনে হচ্ছে সেই সম্পর্ক আর নেই। মনে হচ্ছে, ক্লাব আমাকে দায়ী করার জন্য সামনে ঠেলে দিয়েছে।’৩৩ বছর বয়সী সালাহ সম্প্রতি তিনটি ম্যাচে শুরুর একাদশে জায়গা পাননি। লিডসের বিপক্ষে ম্যাচেও তিনি বেঞ্চে ছিলেন, যদিও লিভারপুলে তার গোলসংখ্যা ৪২০ ম্যাচে ২৫০টি।

রুনি মনে করেন, সালাহর সাম্প্রতিক মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয় এবং কোচ আরনে স্লটকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। নিজের পডকাস্টে রুনি বলেন, ‘স্লটকে এখনই তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তাকে সালাহকে ডেকে বলতে হবে—তুমি দলের সঙ্গে ভ্রমণ করবে না। মিডিয়ার সামনে এমন মন্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়।’

রুনি মনে করেন, সালাহর সামনে দুটি বিকল্প রয়েছে—অথবা সম্পর্ক পুনর্নির্মাণ করা, অথবা ক্লাব ছাড়ার প্রস্তুতি নেয়া। তিনি বলেন, ‘সমস্যা দ্রুত সমাধান করা জরুরি। যদি এভাবে চলতে থাকে, তবে সালাহ লিভারপুলে তার ঐতিহ্য নষ্ট করবেন।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

1

বড়দিনে জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ

2

নিজের দু:সময়ের কথা জানালেন ঐন্দ্রিলা

3

হেভিওয়েট প্রার্থীরা কে কার মুখোমুখি

4

ইরানে ইসরাইলের হামলার ‘মূল দায়িত্বে ছিলাম’ আমি, স্বীকার করলে

5

ইসলামি বিপ্লব বার্ষিকীতে জাতীয় ঐক্যের ডাক ইরানের প্রেসিডেন্ট

6

আমি হ্যাপিলি সিঙ্গেল, বিয়ে বিষয়টা নিয়ে ভয় পাই: শ্রীমা ভট্টাচ

7

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিস

8

‘বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় খেলা দেখার আগ্রহ নেই’

9

কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম

10

ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল

11

অন্তর্বর্তী সরকারের আমলে শাহজালালে তৃতীয় টার্মিনাল চালু হচ্

12

আঙুলে ভোটের ছাপ, নির্বাচনের ছবির ট্রেন্ডে তারকারা

13

জুলাই গণহত্যায় জাপা ও ১৪ দলকে অভিযুক্ত করার দাবি শহীদ স্বজনদ

14

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী র

15

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য

16

সিরিজ বাঁচাতে বিশ্বরেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

17

‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

18

বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে যত খেলা দেখবেন

19

২১ মাস বয়স থেকে মডেলিং, ‘ধুরন্ধর’ সিনেমার সারা অর্জুনের!

20