Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে শক্তিশালী করছে। তিনি দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান।

রোববার (১৯ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। জহির উদ্দিন স্বপন বলেন, ‘ইংল্যান্ড হচ্ছে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখছেন না, বরং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও ইতিবাচক ভূমিকা পালন করছেন।’

সাক্ষাতকালে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অভূতপূর্ব সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বাংলাদেশের নারীরা আগামীতে আরও নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবেন। এদেশের নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের আইনি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন শিবলি আলম। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও জোরদার করার বিষয়ে পারস্পরিক আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী এবং ব্রিটিশ কাউন্সিলর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পরিবেশ নেই বিনিয়োগ বিদেশমুখী

1

সারা বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

2

তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স বুস্ট

3

স্বামী-কন্যার মন্ত্রিত্ব দেখলেন হুরুন নাহার

4

মালয়েশিয়ায় ব্যালট পেতে চরম বিড়ম্বনার শিকার প্রবাসীরা

5

আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

6

ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ

7

কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প

8

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিস

9

‘পারস্য উপসাগরীয় নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার

10

সামীরা-ডনসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

11

ভয়াবহ তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু

12

ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে ১১ জন, ভিন্ন তালিকায় মেসি-রোনালদো

13

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, ভার বহনের চেষ্টা করব : মন্ত্রিপ

14

নেপালকে ১০ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল ইত

15

কাকাবাবু মানেই রহস্য আর অ্যাডভেঞ্চার

16

ইরানের জনগণ পাহলভিকে মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

17

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৫

18

সঞ্চয়পত্রের সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত

19

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা

20