Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

সারা বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ জানতে পারবে যে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন বলে জানিয়েছেন জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। সারজিস আলম বলেন, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে দায়বদ্ধতা সেটার সামান্যতম হলেও পূরণ করার সুযোগ এসেছে।

এবং এ অভ্যুত্থানে যারা আহত যোদ্ধা ছিলো, যারা হাত, পা, চোখ হারিয়েছে তাদের কিছু বলার মতো সুযোগ এসেছে যে খুনি হাসিনার আজকে রায় প্রকাশিত হতে যাচ্ছে। এ রায়ের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয় সাড়া বিশ্বের মানুষ জানতে পারবে যে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন। রায় প্রকাশ হওয়ার পর সেটা কার্যকর করতে হবে। কার্যকর না করলে শুধু বাংলাদেশ নয় আগামীর পৃথিবীতে এরকম স্বৈরাচার আরও বেড়ে যাবে। আগামীর বাংলাদেশে আমরা যে স্বৈরাচার বিলুপ্ত হওয়ার কথা বলি সেটা আর সামনে আগাবে না।

তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশ সরকারকে আরও কার্যকরি ভূমিকা রাখতে হবে খুনি হাসিনাকে ভারত থেকে নিয়ে আসার জন্য। ভারতীয় সরকার যদি বাংলাদেশের সঙ্গে যদি প্রতিবেশিসুলভ সম্পর্ক চায় তাহলে একজন খুনি, গনহত্যাকারিকে তাদের দেশে আশ্রয় দিয়ে তারা এ সম্পর্ক আশা করতে পারে না। ভারত যদি খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সহযোগীতা না করে তাহলে বাংলাদেশের জনগণের সম্পর্ক ভারতের সঙ্গে কখনো স্বাভাবিক হবে না।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

1

একদিনের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

2

শৈত্যপ্রবাহ আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

3

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৭২ বিলিয়ন ডলার

4

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

5

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসায় ভাসছেন আলিয়া

6

১২ নির্দেশনা মেনে সেন্ট মার্টিনে রাত্রি যাপন করা যাবে

7

অপারেশন ডেভিল হান্টের ফেজ টু অবিলম্বে শুরু হবে : স্বরাষ্ট্র

8

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

9

কোন বাদামে কমবে কোলেস্টেরল, হার্ট থাকবে সুস্থ?

10

আজকের স্বর্ণের দাম: ৬ নভেম্বর ২০২৫

11

শিগগিরই ফিরবেন আমাদের নেতা তারেক রহমান: মির্জা ফখরুল

12

ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ

13

ট্রাম্পের শান্তি আলোচনার মধ্যেই ইরানে বাড়ছে ইসরাইলি হামলা

14

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরাইলের

15

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২

16

ইসি দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস

17

উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

18

‘সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই’

19

ঘাটতি বাড়ছে, তবুও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৫৪ হাজা

20