Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতির অবসান ঘটানোর ঘোষণা স্বাস্থ্য মন্ত্রীর

নরসিংদী জেলা প্রতিনিধি : স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের সিন্ডিকেট ও দুর্নীতির অবসান ঘটানোর ঘোষণা দিয়ে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, চিকিৎসাসেবার ধরণ আমূল পরিবর্তন করা হবে। ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসকের খোঁজে ঘুরতে হবে না, বরং চিকিৎসাসেবাই মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, সরকার জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, নির্বাচনে যারা সরকারকে সমর্থন করেছেন শুধু তাদের জন্য নয়, যারা ভোট দেননি তাদের প্রতিও সরকারের দায়িত্ব সমান। অতীতের সব বিভেদ ও বিদ্বেষ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষকে সঙ্গে নিয়ে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। নরসিংদীর স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী জানান, জেলার পাশাপাশি দেশের অন্যান্য প্রয়োজনীয় এলাকাতেও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শুক্রবার সকালে নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে পৌঁছান মন্ত্রী। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে স্থানীয় বাসিন্দা, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ তেঁতুলিয়ায়

1

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন ইস

2

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

3

গণহত্যাকারী নেতারা মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ: শফিকুল আলম

4

ফেসবুকে পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন মাহফুজ

5

ডিভোর্স নিয়ে মুখ খুললেন কণ্ঠশিল্পী সালমা

6

শিববাড়ী রক্ষাকালীবাড়ী মন্দিরে বাৎসরিক কালিপূজা উপলক্ষে সভা

7

লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে সৌদি আরব?

8

এআর রহমানের মন্তব্যে যা বললেন আমাল মালিক

9

পাকিস্তান-সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ‍ইস্তা

10

মার্কিন বন্দিশালায় দূষিত পানি, পচা খাবার দেওয়া হচ্ছে অভিবাসন

11

কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ

12

ফুলবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রর শুভ উদ

13

মেক্সিকোতে হামলা চালাতে চান ট্রাম্প, তবে...

14

অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইতালির সিরি 'আ'র ম্যাচ

15

শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঋণ সহায়তা চান পোশাক শিল্প মালিকরা

16

স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে যে কথা বললেন সেলিনা

17

কাম্প ন্যুতে ফেরার ম্যাচে বার্সার জোড়া সুখবর

18

চীনের সঙ্গে উত্তেজনা আর না বাড়াতে জাপানের প্রধানমন্ত্রীকে আহ

19

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠি

20