Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  (১৫ফেব্রুয়ারি) সন্ধ্মিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু এবং যুগ্ম সম্পাদক-২ এডভোকেট জুনেদ আহমদের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমাজ কল্যাণ সম্পাদক আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ ও পবিত্র গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাস।

বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু। ২০২৫ সালের অডিট রিপোর্ট উপস্থাপন করেন আয়কর আইনজীবী মোহাম্মদ ইব্রাহিম। বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহণ করেন আয়কর আইনজীবী মো: সুলেমান হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো: আবুল ফজল, এডভোকেট মো: শামসুল হক, হাসনু চৌধুরী, এডভোকেট মো: শফিকুল ইসলাম, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, মো: আলী খোকন, জাহাঙ্গীর আলম, মিন্টু চন্দ্র অনুপব্রত, বাহাউদ্দিন বাহার, এডভোকেট মো: আজমল হোসেন, মুস্তাকিম আহমদ কাওসার, এডভোকেট আবজল মিয়া তালুকদার, এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, এডভোকেট একরামুল হাসান সিরু, কামাল আহমদ, মো: আলাউর রহমান প্রমুখ। সভার শুরুতে সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

গত ৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য ২০২৬ সালের সিলেট জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী। এসময় সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. মুখলেছুর রহমান ও মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর, সাধারণ সম্পাদক এডভোকেট মো: আজিজুর রহমান সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানান সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

২য় অধিবেশনে নবনির্বাচিত সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর-এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মো: আজিজুর রহমান ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। সভায় ২০২৬ সালের জন্য অডিটর নিযুক্ত হন আয়কর আইনজীবী মারুফ আহমদ। অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি এডভোকেট সমর বিজয় সী শেখর সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিগত নির্বাচনে তাকে সভাপতি নির্বাচিত করায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর আইনজীবী সমিতির কার্যক্রম আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি তার পরিষদের অন্যান্য দায়িত্বশীলদের সাথে নিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ঠ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সভায় সমিতির নবীন-প্রবীন সদস্য ও ২০২৬ সালের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ-সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে: রিজভী

1

বিশ্বকাপ না খেলায় এ সময়ে ক্রিকেটাররা কী করবেন

2

খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা

3

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতির অবসান ঘটানোর ঘোষণা স্বা

4

সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে আরও উদ্যোগ প্রয়োজন : ঢাবি উপা

5

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নুরুল হক, সম্পাদ

6

লাল পাসপোর্ট ছেড়ে দিয়েছেন ফারুকীসহ একাধিক উপদেষ্টা

7

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

8

ন্যু ক্যাম্পে ফেরাটা ৪ গোলে স্মরণীয় করে রাখল বার্সা

9

তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্যে রাষ্ট্রদূত তলব ক

10

গম্ভীরকে বরখাস্ত করার প্রশ্নে যা বললেন গাঙ্গুলি

11

‘সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই’

12

দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

13

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

14

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

15

পাকিস্তানি সেনাদের অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নি

16

৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ সমাপ্ত

17

যেসব প্রশ্ন থাকবে গণভোটের ব্যালটে

18

খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

19

শেষ ১২ বলে ৫০, সেমিতে ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের

20