Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

স্পোর্টস ডেস্ক : ভারতের নারী ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি হলো রোববার। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। এই জয় নিয়ে অধিনায়ক হারমানপ্রিত কৌর বললেন, ‘এটা কেবল শুরু।’তিনি ম্যাচ শেষে বলেন, ‘আমরা এই বাধা ভাঙতে চেয়েছিলাম। এখন আমাদের পরবর্তী লক্ষ্য হলো এই সাফল্যকে অভ্যাসে পরিণত করা। আমরা দীর্ঘদিন এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। এটা শেষ নয়, বরং শুরু।’

ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রান তোলে। ওপেনার শেফালি ভার্মা ৮৭ রান করেন এবং স্মৃতি মান্ধানা করেন ৪৫ রান। মাঝের দিকে দীপ্তি শর্মা রান-এ-বলে ৫৮ রানের ইনিংস খেলেন। এরপর বল হাতে তিনিই জ্বলে ওঠেন, নেন ৫ উইকেট। দক্ষিণ আফ্রিকা ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়। দীপ্তির শেষ উইকেটটি ছিল নাদিন ডি ক্লার্কের, যার পরেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম। ভারতের প্রতিটি উইকেটেই মাঠজুড়ে গর্জে ওঠে ৪৫ হাজার দর্শক।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ড ১০১ রান করলেও তার বিদায়ের পরই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। ‘আমার দল নিয়ে আমি গর্বিত,’ ম্যাচশেষে বললেন উলভার্ড। ‘আমরা টুর্নামেন্টে দারুণ খেলেছি, কিন্তু আজ ভারত আমাদের ছাপিয়ে গেছে। এই অভিজ্ঞতা থেকে আমরা আরও শক্তিশালী হব।’

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের প্রচারণায় মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ

1

বাবার পথেই হাঁটছেন তারেক রহমান

2

রাজশাহীকে সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: আরএমপির নতুন ক

3

দেশবাসীর প্রতি যে আহ্বান জানালেন তারেক রহমান

4

‘দিদি নাম্বার ১’ এ থাকছেন না রচনা ব্যানার্জি?

5

শিশুশিল্পী থেকে রণবীরের নায়িকা, কে এই সারা অর্জুন!

6

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

7

ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

8

বিপিএলে আসছেন শোয়েব আখতার

9

৭ নারী প্রার্থীর বিশাল জয়

10

ট্রাম্পের অতীত সম্পর্কের নতুন তথ্য ফাঁস

11

২৫ কোটি ২০ লাখ রুপিতে অজি অলরাউন্ডারকে দলে ভেড়াল কলকাতা

12

প্রেসিডেন্ট শারাকে হত্যার ইসলামিক স্টেটের দুটি ষড়যন্ত্র ব্য

13

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

14

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

15

‘ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত’

16

সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচা

17

নতুন যাত্রা শুরু করলেন র‌্যাম্প তারকা রিবা

18

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

19

আরিয়ানের সঙ্গে নাম জড়ানো কে এই সুন্দরী লারিসা

20