Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

আরব আমিরাতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক : কানাডাকে হারানো আরব আমিরাত এই ম্যাচ জিতলে সুপার এইটের দৌড়ে নিউজিল্যান্ডের সমকক্ষ হতে পারত। সেটা না হওয়ায় সুপার এইট নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়ারা প্রথম তিন ম্যাচের সব কটিতে জিতেছে। বাকি একটি স্পটের জন্য লড়াই এখন নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত ও কানাডার মধ্যে। ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড কানাডার বিপক্ষে জিতে গেলে অবশ্য বাকি তিন দলের আশাই চূর্ণ হয়ে যাবে।

দিল্লিতে আশা বাঁচিয়ে রাখার এই ম্যাচে আফগানিস্তানের জয়ের নায়ক আজমতউল্লাহ ওমরজাই। আরব আমিরাতের ১৬০ রান করার ইনিংসে বল হাতে মাত্র ১৫ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। এরপর ব্যাট হাতেই ঝড় তুলেছেন। ২১ বলে তুলেছেন অপরাজিত ৪০ রান। তাতে আফগানিস্তান ৪ বল হাতে রেখে জিতেছে ৫ উইকেটে। ম্যাচটি রশিদ খানের জন্যও গুরুত্বপূর্ণ। এই ম্যাচের এক উইকেট দিয়েই স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭০০ উইকেট পূর্ণ করেছেন তিনি।

আফগানিস্তানের ভিত তৈরি করে দিয়ে যান ইব্রাহিম জাদরান। এই ওপেনারের ৪১ বলে ৫৩ রানের ইনিংসের ওপর দাঁড়িয়েই ৩ ছয় ও ২ চারের তাণ্ডব চালান ওমরজাই। ডারউইশ রাসুলির সঙ্গে তিনি গড়েন ৪৩ রানের জুটি। রাসুলি ২৩ বলে করেন ৩৩।আরব আমিরাত ১৬০ রানের সংগ্রহ পায় সোহাইব খান ও আলিশান শরাফুর ব্যাটে। শরাফু ১০ রানের জন্য ফিফটি মিস করলেও সোহাইব ৪৮ বল ৬৮ রান ‍তুলেন। তার ইনিংসে ছিল ৪টি ছয় ও ৬টি চারের মার। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জনগণ পাহলভিকে মেনে নেবে কি না সন্দেহ আছে: ট্রাম্প

1

দেশজুড়ে তার কোটি কোটি সন্তান : কনকচাঁপা

2

তারকাদের চলমান বিলাস, কার ভ্যান সবচেয়ে দামি!

3

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে মেরামতে ধীরগতি অ

4

শঙ্কা বাড়াচ্ছে ভূমিকম্প

5

দেশের ক্ষেতমজুরদের জীবনমান উন্নয়নেদুর্গাপুরে স্মারকলিপি প্রদ

6

নেত্রকোনায় বিশিউড়া বাজারে নিড়িহ শরীফ ও শাহীনের উপর দুর্বৃ

7

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ হচ্ছে? যা বললেন তথ্য উপদেষ

8

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১১ জানুয়ারি

9

‘ইরান-তুরস্ককেও খণ্ডবিখণ্ড করতে চায় ইসরাইল’

10

বাংলাদেশকে ভুল পথে নিয়েছে পাকিস্তান, দাবি ভারতীয় ক্রিকেটারের

11

প্রথম ইনিংসে ৪৫০ রান দিয়ে ভারত কি আগে টেস্ট জিতেছে?

12

বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

13

অর্থ পাচারকারীদের সামাজিকভাবে ঘৃণার আহ্বান ড. সালেহউদ্দিনের

14

নির্বাচনি উত্তাপে শৃঙ্খলার প্রতীক সেনাবাহিনী

15

৬৭ বছরের অবসান ঘটিয়ে জম্মু-কাশ্মিরের ইতিহাস

16

আম জনতার দলের দাবি-আপত্তি নিয়ে দ্বিমুখী আচরণে ইসি

17

ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’: ট্রাম্প

18

আজকের স্বর্ণের দাম: ৭ জানুয়ারি ২০২৬

19

চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষো

20