Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

৪ মিনিটের মধ্যেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক : বাফুফে টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছিল ‘Quicket' টিকেটিং প্লাটফর্মকে। আজ ২টা থেকে শুরু হয়েছিল টিকিট বিক্রি। ভারত-বাংলাদেশ ম্যাচের ৬ ক্যাটাগরির টিকিট শেষ হয়ে যায় ৪ মিনিটের মধ্যে। ৬ ক্যাটাগরির মধ্যে ৫০০ টাকা দাম ধরা হয়েছে গ্যালারির। ক্লাব হাউস ২ ও ভিআইপি বক্স ৩-এর টিকিটের দাম ৩ হাজার করে। ভিআইপি বক্স ২, ক্লাব হাউস ১ ও রেড বক্সের টিকিটের দাম যথাক্রমে ৪, ৫ ও ৬ হাজার করে।

বাংলাদেশ-ভারতের ওই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে, যা অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতা মাত্র। কারণ গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে হার দিয়েই শেষ হয়েছে বাংলাদেশের মূলপর্বে খেলার আশা। নেপাল ও ভারতকে ম্যাচকে সামনে রেখে গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের অনুশীলন ক্যাম্প, ৫ নভেম্বর করা হয়েছে দল ঘোষণা। ক্যাম্পে আজ যোগ দেওয়ার কথা হামজা চৌধুরীর। আগামীকাল আসবেন সমিত, তার একটু পরে আসার কারণ কানাডিয়ান প্রিমিয়ার লিগ। লিগটির ফাইনালে গতকাল তার দল শিরোপা হারিয়েছে।

বাংলাদেশের এই ফিফা উইন্ডোটা একটা কারণে বিশেষ। এই উইন্ডো দিয়েই প্রথমবার দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের স্যান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবা মিচেল। তিনি গত জুনে যোগ দেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসে। কিউবা স্বভাবজাত সেন্ট্রাল মিডফিল্ডার। ফলে খেলার টেম্পো নিয়ন্ত্রণে তার বিশেষ দক্ষতা আছে। তার শক্তির জায়গা ড্রিবলিং, শর্ট পাসিং ও কুইক ট্রাঞ্জিশন। ভালো টার্ন নিতে পারায় সহজেই ক্লোজ কন্ট্রোলে প্রতিপক্ষের দুই একজন খেলোয়াড়কে হারাতে পারেন তিনি। ডায়াগনাল পাসে পজিশন সুইচ করতেও দারুণ পটু। সেই সঙ্গে ট্যাকলিংয়েও যথেষ্ট দক্ষতা দেখাতে পারেন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

1

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন

2

শার্শায় ধানের শীষের গন-জোয়ার উঠেছে ......মফিকুল হাসান তৃপ্তি

3

ভোটের মাঠে অতন্ত্র প্রহরী সশস্ত্র বাহিনী

4

পোস্টাল ভোট ব্যবস্থা সারাবিশ্বের জন্য রোল মডেল: সিইসি

5

নাগরিকরা নিজে পরিবর্তন না হলে পরিবর্তন আসবে না: রিজওয়ানা হাস

6

সখিপুরে প্রতিপক্ষের জমি দখল করে গণকবরস্থান নির্মাণের অভিযোগ

7

সৌদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ মিত্র বলল যুক্তরা

8

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

9

ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারে

10

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ শিক্ষার্থীই ফেল

11

ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানাল ইনকিলাব মঞ্চ

12

বিশ্বকাপ বয়কট করার সাহস পাকিস্তানের নেই: রাহানে

13

যে কারণে পদ হারালেন বিএনপির দুই নেতা

14

জুলাই শহীদের বোনের উপহারে চোখের পানি ধরে রাখতে পারলেন না ফখর

15

বিয়ের গুঞ্জনের মধ্যেই বিজয়-রাশমিকাকে ঘিরে এল নতুন খবর

16

স্বর্ণের দামে বড় পতন

17

ঐকমত্যের বাইরে কিছু ছাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখর

18

চলমান বিক্ষোভ দমনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে

19

যুক্তরাষ্ট্রে আজীবন নিষিদ্ধ ইসরায়েলি কমেডিয়ান

20