Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ শিক্ষার্থীই ফেল

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৯২ শতাংশই ফেল করেছেন, পাশাপাশি প্রায় ৪ শতাংশ পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২১ জন, যা মোট পরীক্ষার্থীর ৭ দশমিক ৪৬ শতাংশ। ফলে প্রায় ৯২ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। এছাড়া অসদুপায়সহ বিভিন্ন কারণে ৪ হাজার ২৭৮ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৪ দশমিক ১৯ শতাংশ।
 
উত্তীর্ণদের মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৭ হাজার ২১২ জন, মানবিক শাখা থেকে ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০৯ জন রয়েছেন। গত ২৭ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিস্তারিত ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU SCI লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
 
উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
 
ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী ৩ ফেব্রুয়ারি।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের, জানালেন দুই

1

৬৫ কোটি ডলারে বিক্রি হয়ে যাচ্ছে দ্য টেলিগ্রাফ, ক্রেতা কে?

2

মাধ্যমিকের ৬৪৭ পাঠ্যবই অনলাইনে উন্মুক্ত

3

‘বাবা হারানোর শোকে ভুগছেন সালমান’

4

কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্

5

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক

6

জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা

7

‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রাপ্তিতে প্রসেনজিৎক

8

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যতে আরও একটি ধাক্কা?

9

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যা

10

এবার ভারতে ভূমিকম্প

11

এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি

12

যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক

13

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে

14

২৫ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

15

ঘূর্ণিঝড় নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

16

শেখ হাসিনা টিউলিপ রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ

17

রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : সালাহউদ্দিন আহমে

18

শেষ ১২ বলে ৫০, সেমিতে ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের

19

অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্ট

20