Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে দ্রুত ও শক্তিশালী হামলার বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : তেল আবিবে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রয়োজন পড়লে ইরানে অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী হামলা চালানোর বিষয়ে দুই দেশ একমত হয়েছে। 

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার ব্র্যাড কুপার গতকাল রবিবার ইসরায়েলি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এই বিশেষ বৈঠক করেন। বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশ করে চ্যানেল ১৪ জানিয়েছে, উভয় পক্ষই বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ইরানের মোকাবিলায় অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছে এবং সামরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের প্রস্তুতির জন্য সময়ের প্রয়োজন হলেও সুনির্দিষ্ট এবং অতর্কিত হামলার জন্য ওয়াশিংটন সবসময় প্রস্তুত রয়েছে।

সেন্টকম কমান্ডার উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে দ্রুত, আকস্মিক এবং সুনির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করা। মার্কিন কর্মকর্তারা এখন ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনকে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন। যদি কোনো হামলা চালানো হয়, তবে তার মূল লক্ষ্য হবে সাধারণ নাগরিক ও বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের জন্য দায়ীদের ওপর আঘাত হানা। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েলসহ মিত্রদের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো মূল্যে তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে বলেও বৈঠকে পুনর্ব্যক্ত করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপস করেছে: আমির খস

1

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

2

রাশিয়া থেকে তেল কিনতে ভারতকে অনুমতি দিল যুক্তরাষ্ট্র

3

সৌদি যুবরাজকে খাসোগি হত্যা নিয়ে প্রশ্ন, সাংবাদিককে কটূক্তি ট

4

থাইল্যান্ড ভ্রমণে ভাবনার স্টানিং লুক

5

আমার ফিউচার হিরোইন হানিয়া আমির: শাকিব খান

6

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

7

নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মিঠুন

8

২০২৫ সাল: উত্থান-পতনে টালমাটাল স্বর্ণের বাজার

9

পাকিস্তানে আরও ক্ষমতাধর হলেন অসীম মুনির

10

ট্রাম্পের সঙ্গে নিজের নোবেল ভাগাভাগির আগ্রহ মাচাদোর, যা জানা

11

বিরতি শেষে নতুন রূপে ফিরছেন কিয়ারা

12

জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

13

রবাহরাইনের প্রধান তেল শোধনাগার বাপকোতে হামলা

14

আজকের স্বর্ণের দাম: ১৭ ফেব্রুয়ারি ২০২৬

15

জাইমা রহমানের প্রশংসা করলেন তানজিন তিশা

16

‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহ

17

রানির বেশে নজর কাড়লেন বুবলী

18

আমেরিকার রোজা যেন সত্যি বিষাদে মোড়ানো, কেন বললেন জায়েদ

19

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশ

20