Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজকের স্বর্ণের দাম: ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ডেস্ক নিউজ : বিশ্ব বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও কমেছে স্বর্ণের দাম। সবশেষ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সমন্বিত ওই দামে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিক্রি হবে স্বর্ণ।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৭ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ১০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৭ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার

1

ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা

2

নতুন রূপে শ্রাবন্তী

3

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারত ‘গুরুত্বপূর্ণ অংশী

4

নাহিদ রানার প্রশংসায় যা বললেন আইরিশ অধিনায়ক

5

সোমেশ্বরী নদী থেকে চুরি, ২ জনকে কারাদন্ড

6

টানা তিন বছর ৪০ গোল রোনালদোর, ২০২৬ সালেই কি হাজারতম?

7

যমুনার সামনে যুগান্তর সাংবাদিকের ওপর পুলিশের হামলা

8

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, নিশ্চিত কর

9

রমজানের চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের বার্তা

10

এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা

11

এফআরসির পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন চান অর্থ উপদেষ

12

বিশ্বকাপে কেনো মেক্সিকোর মুখোমুখি হতে চান না মেসি?

13

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে যোগদান করেছেন অ্যাডভোকেট আব্দুস

14

ঢাকায় প্রথমবারের মতো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

15

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ই

16

বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয় : তৌহিদ হোসেন

17

আটোয়ারীতে মনোসেক্স তেলাপিয়ার আধানিবিড় চাষ পদ্ধতি বিষয়ক প্রশি

18

সামরিক সহযোগিতা জোরদার করছে সৌদি-কুয়েত

19

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

20