Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

নাহিদ রানার প্রশংসায় যা বললেন আইরিশ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হেরেছে আয়ারল্যান্ড। সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে তারা ইনিংস এবং ৪৭ রানে পরাজিত হয়েছে। এমন পরাজয়ের পর আয়ারল্যান্ডের অধিনায়ক টাইগারদের পেস বোলিং বিভাগের প্রশংসা করেছেন।

আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবির্নি বলেছেন, ‘২০২৩ সালে যখন আমরা এখানে ছিলাম, তখন আমরা তাদের বোলিং শক্তির কিছুটা ইঙ্গিত পেয়েছিলাম। এবাদত, শরিফুলের মতো বোলারদের সঙ্গে, আমরা টেস্টে খালেদকেও দেখেছি। তাই অনেক সিম বোলার উঠে আসছে যাদের সম্পর্কে আমরা জানি। তবে আমি নিশ্চিত না, তারা এই ধরনের উইকেটে সবসময় কীভাবে বল করবে।’

বাংলাদেশের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়, তাই নাহিদ রানার মতো পেসারদের উত্থান কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরে পেস বান্ধব উইকেটে নাহিদের বোলিংয়ের প্রশংসা করেছেন আয়ারল্যান্ড অধিনায়ক। বালবির্নি বলেন, ‘রানাকে ক্যারিবিয়ান ও এমন উইকেটে যেখান থেকে সে সুবিধা পায়, বল করতে দেখার পর আমি মনে করি সে খুব ভয়ঙ্কর হতে পারে।

তার মধ্যে স্পষ্টভাবে সব গুণাবলী রয়েছে। সে দ্রুত দৌড়ে এসে বল করে, এবং এটা বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার। ঐতিহাসিকভাবে বাংলাদেশ সবসময়ই স্পিনারদের জন্য পরিচিত, কিন্তু এমন পেস বোলার থাকাটা খুবই ভাল ব্যাপার। আমি মনে করি, যদি সে ভাল করতে থাকে, তবে এটি বাংলাদেশের জন্য দারুণ হবে।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

1

তিমুর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

2

আসল পরিশ্রমটা আড়ালেই হয়: ইমরান হাশমি

3

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

4

এই যুদ্ধের ওপরই নির্ভর করছে ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক

5

আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক!

6

ট্রাম্পের শান্তি আলোচনার মধ্যেই ইরানে বাড়ছে ইসরাইলি হামলা

7

সামাজিক মাধ্যমে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান

8

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

9

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

10

‘আমি মেটা এআইয়ের কণ্ঠস্বর’

11

নিকোলাস মাদুরোকে আটক করা দুর্ধর্ষ ‘ডেল্টা ফোর্স’ আসলে কী?

12

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

13

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

14

ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন

15

‘ইরান-তুরস্ককেও খণ্ডবিখণ্ড করতে চায় ইসরাইল’

16

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

17

পানির ৮০ ফুট গভীরে চলে গেছে বাসটি

18

পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখত

19

শান্তকে অসাধারণ অধিনায়ক দাবি করে যা বললেন কোচ

20