Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক : নাটকীয়তা শেষে মাঠে গড়ানোর অপেক্ষায় ভারত-পাকিস্তানের দ্বৈরথ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ম্যাচ হওয়া নিয়ে প্রথমে বাগড়া দিয়েছিল মাঠের বাইরের ইস্যু। কাঠখড় পুড়িয়ে সেই ম্যাচ আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এবার চোখ রাঙাচ্ছে বেরসিক বৃষ্টি। পাক-ভারত হাইভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার সময়েই প্রবল বৃষ্টির শঙ্কা রয়েছে। ফলে নির্ধারিত সময়ে না–ও শুরু হতে পারে ম্যাচটি।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন বৃষ্টি হওয়ার শঙ্কা আরও আগেই জেগেছিল। এবার শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ খেত্তামারা এলাকার পূর্বাভাস জানিয়েছে। সন্ধ্যা ৭টায় ম্যাচের টস হওয়ার কথা, ওই সময়েই বৃষ্টি প্রবল বেগে আছড়ে পড়তে পারে স্টেডিয়াম এলাকায়। পূর্বাভাসে বলা হয়– বঙ্গোপসাগরে ক্রমাগত নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। ৬–৭টার মধ্যে ৫.১ মিলিমিটার এবং ৭টা ১০ মিনিটের পর বৃষ্টির পরিমাণ (৩.৮ মিলি) কমে আসতে পারে।

এই পূর্বাভাস মিলে গেলে, খেলা ভেস্তে যেতে পারে কিংবা খেলার নির্ধারিত সময়ের অনেকাংশ কাটা পড়তে পারে। মূলত বৃষ্টি থামার পরে মাঠ পুরোপুরি ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার ওপর খেলা হওয়ার বিষয়টি নির্ভর করছে। এর আগে দুপুর ১টা থেকে ৭টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা ৫০-৬০ শতাংশ। অর্থাৎ, খেলা নির্ধারিত সময়ে হবে না কিংবা ম্যাচ সম্পন্ন হতে সম্ভাব্য সময়ের চেয়ে বেশি লাগতে পারে– তেমন প্রস্তুতি নিয়েই আসতে হবে সমর্থকদের। যদিও এই ম্যাচ সমর্থকদের ভেতর যথারীতি বাড়তি উন্মাদনা রয়েছে। মানুষের চাপে কলম্বোগামী বিমানের টিকিট এবং সেখানকার হোটেলের ভাড়াও কয়েক গুণ করে বেড়ে গেছে।

 

dhakapost

গতকালও (শনিবার) সন্ধ্যা ৬টার দিকেও কলম্বোয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল, ততক্ষণে ভারত ও পাকিস্তানের পৃথক অনুশীলনও সেরে নেয়। উভয় দলই নিজেদের আগের দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পেয়েছে। তবে নেট রানরেটের হিসাবে শীর্ষে ভারত এবং পাকিস্তান রয়েছে দুইয়ে। দুই দলের আজকের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে উভয়েই ১ পয়েন্ট করে পাবে। তেমন কিছু হলে সুপার এইট নিশ্চিত করবে ভারত-পাকিস্তান। কারণ সমান ২ পয়েন্ট নিয়ে তাদের পরের অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস গ্রুপপর্ব শেষে সর্বোচ্চ ৪ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে।

ম্যাচের জন্য নির্ধারিত সময় ছাড়াও অতিরিক্ত ৬০ মিনিট সময়ের নিয়ম রয়েছে। এ ছাড়া প্রেমাদাসা স্টেডিয়ামে রয়েছে অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং বিশেষায়িত গ্রাউন্ড স্টাফ প্রোটোকল, যা কলম্বোর ভারী বর্ষণ সামাল দেওয়ার জন্য পরিকল্পিতভাবে প্রস্তুত রয়েছে। অনেক আন্তর্জাতিক ভেন্যুতে যেখানে কেবল পিচ ঢেকে রাখা হয়, সেখানে প্রেমাদাসা স্টেডিয়ামে পুরো খেলার মাঠ সুরক্ষিত রাখার মতো পর্যাপ্ত কভার রয়েছে। ফলে আউটফিল্ড শুরুতেই পানি শোষণ করে ভিজে যাওয়ার ঝুঁকি কমে যায়।

গ্রাউন্ড স্টাফরা একটি কভার থেকে আরেকটি কভারের দিকে পানি ঠেলে দেন, যতক্ষণ না তা সীমানার ড্রেনে পৌঁছে যায়। এই পদ্ধতি অনেক সময় যান্ত্রিক ‘সুপার সপার’ ব্যবহারের তুলনায় দ্রুত ও কার্যকর প্রমাণিত হয়। স্বাভাবিক পরিস্থিতিতে ভারী বৃষ্টি থামার পর সাধারণত ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যেই মাঠ খেলার উপযোগী হয়ে ওঠে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন

1

সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি হঠাৎ আলোচনায়, ব্যাপার কী?

2

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

3

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও দুর্নীতির অবসান ঘটানোর ঘোষণা স্বা

4

রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে : সালাহউদ্দিন আহমে

5

লালমনিরহাটে গণভোট পুনর্বহালের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বি

6

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে জিতলেন নাসীরুদ্দীন পাটওয়ার

7

৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

8

ফোন ছিনতাই করে তিন বছরের জেল আন্তর্জাতিক ক্রিকেটারের

9

পতনের চেয়ে ৫ গুণ বেশি শেয়ারে দরবৃদ্ধি, বেড়েছে লেনদেনও

10

ইমরানের পরিবারকে নাকভির হুমকি, ইমরানের বোনদের অভিযোগ

11

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস

12

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্র

13

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকার পরিস্থিতি কী

14

চট্টগ্রাম রয়্যালস মালিকানা ছাড়ার পর দায়িত্ব নিলো বিসিবি

15

ভারতের সঙ্গে রোমাঞ্চ ছড়ানোর ম্যাচে একঝাঁক রেকর্ড প্রোটিয়াদের

16

পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক, খেসারত দিতে হলো মোস্তাফিজে

17

বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

18

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

19

রমজানের আগে ওমরাহ পালন করলেন শোয়েব মালিক

20