Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের জন্য ‘সুন্দরী নারী’ না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি উগান্ডা সেনাপ্রধানের!

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার এবং দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে চেয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা। তিনি বলেছেন, তুরস্কের সবচেয়ে সুন্দর নারীকে তিনি বিয়ে করবেন।

গতকাল শনিবার (১১ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে একাধিক পোস্ট করেন উগান্ডার সেনাপ্রধান। একটি পোস্টে তিনি দাবি করেন, আঞ্চলিক নিরাপত্তায় উগান্ডার অবদানকে স্বীকৃতি দেওয়া হয় না। আর যে নিরাপত্তা তারা দেন সেটির বদলে তুরস্ককে এক বিলিয়ন ডলার দিতে হবে। নয়ত দেশটির সঙ্গে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি।

উগান্ডার সেনাপ্রধান মুহুজি কেইনেরুগাবা দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসেভির ছেলে। প্রেসিডেন্ট মুসেভিকে উগান্ডার মানুষ একজন স্বৈরাশাসক হিসেবে জানেন। মুহুজি কেইনেরুগাবা এক্সে করা সিরিজ পোস্টে লিখেছেন, “আমি তুরস্কের সঙ্গে দ্বন্দ্ব চাই না। তাদের বাঁচার কোনো সম্ভাবনা নেই। আমরা যিশু এবং মোহাম্মদ আলির দ্বারা অনুপ্রাণিত সেনাবাহিনী।”

“এক বিলিয়ন ডলারের পাশাপাশি আমি তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে চাই।”“এক বছরের মধ্যে আমাকে ইস্তাম্বুলে হিরো হিসেবে স্বাগতম জানানো হবে। আমি এমনকি আমার আংকেল প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গেও দেখা করব।”নির্দিষ্ট সময়ের মধ্যে এক বিলিয়ন ডলার না দিলে উগান্ডার রাজধানীতে অবস্থিত তুরস্কের দূতাবাস বন্ধ করা দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

এর জবাবে তুরস্ক উগান্ডার দূতাবাস বন্ধ করে দিলেও কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন তিনি। এছাড়া উগান্ডার সব নাগরিককে তুরস্ক ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন তিনি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

1

হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

2

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

3

বিয়ের পরিকল্পনা নিয়ে কী বললেন শ্রদ্ধা কাপুর?

4

বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

5

১৯ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

6

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ কোথায় অবস্থান করছে

7

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরে বড় বাধা ভারত?

8

যে আসন থেকে লড়বেন মঈন খান

9

ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

10

পাচার হওয়া অর্থ ফেরাতে সাহায্য করবে সুইজারল্যান্ড

11

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেও

12

৪১তম টেস্ট সেঞ্চুরিতে পন্টিংয়ের যে রেকর্ডে ভাগ বসালেন রুট

13

সতর্ক করার পরও ইরান ‘ভুল করছে’: এরদোগান

14

শীতে শরীরে উষ্ণতা ও শক্তি বাড়ায় যেসব খাবার

15

সেই ভয়াল রাতে পাকিস্তানি মিলিটারি দেখেছিলেন জয়া আহসানের মা

16

ভূমিকম্পে রাজধানীর কোন এলাকা নিরাপদ?

17

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

18

নেত্রকোনায় ইসলামী আন্দোলনের ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীত

19

চিকিৎসক জানিয়েছিলেন, কেমোথেরাপি না নিলে সর্বোচ্চ ৬ মাস বাঁচব

20