Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ইসলামী আন্দোলনের ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি (সাধারণ সম্পাদক) হাফেজ জুনায়েদ হোসেনের নেতৃত্বে ৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। যোগদাকৃতদের মধ্যে দলটির উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাঈল, মাঘান- সিয়াধার ইউনিয়ন সভাপতি হাফেজ ওসমান গনি, সেক্রেটারি পলাশ মিয়াসহ বিভিন্ন পদের নেতাকর্মী রয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের কাজী অফিস সংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয়ে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ খালিয়াজুরী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে তাঁরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এসময় উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমীর এটিএম হামিদুল্লাহ ও সেক্রেটারি মাষ্টার জাহেদ হাসানসহ ১০ দলীয় জোটের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর নেতারা সদ্য যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করেন। জামায়াতে ইসলামে যোগদানকারী ইসলামী আন্দোলনের সাবেক নেতা হাফেজ জুনায়েদ হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করার প্রত্যয়ে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অর্ধশত নেতাকর্মী যোগদান করেছি। সামনে আরো অর্ধশত নেতাকর্মী জামায়াতে যোগদান করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই একসঙ্গে কাজ করব। নেত্রকোনা-৪ জামায়াত মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার বলেন, ‘নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণকে সচেতন হতে হবে।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

1

খেলোয়াড়দের বড়দিনের বাড়তি ছুটি বাতিল করলেন সিটি কোচ

2

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

3

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

4

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে আবারও বিসিবির নির্বাচন চান খালেদ ম

5

গিল ও জিতেশ শর্মাকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল

6

ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপ নিতে মনস্থির করেছেন ট্রাম্প!

7

রোজার তাৎপর্য ও ফজিলত

8

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্

9

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত বিএনপি : রুমিন ফ

10

বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!

11

জাতীয় দলে ফেরার ব্যাপারে নেইমারকে সতর্ক বার্তা আনচেলত্তির

12

সংঘাতের ‘একমাত্র’ সমাধান ফিলিস্তিন রাষ্ট্র: পোপ লিও

13

২০২৫ সালে অবসর নিলেন যেসব বিশ্বকাপজয়ী তারকারা

14

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

15

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের লক্ষণ, ঝুঁকিতে বাংলাদেশ-ভারত

16

নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ কত পাচ্ছে

17

হাসপাতালে ভিন্ন ভিন্ন স্লোগান, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ ইশ

18

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

19

‘বিএনপি ও গণতন্ত্র একের অপরের পরিপূরক’

20