Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ঘানার ৫৫ নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ঘানার ৫৫ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো। এছাড়াও দুই জনকে যুদ্ধবন্দী হিসেবে আটক রাখা হয়েছে। এই সংখ্যা এখন পর্যন্ত ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কোনও আফ্রিকান দেশের নাগরিকদের মধ্যে সর্বোচ্চ। 

ইউক্রেন সফর শেষে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এক্স দেওয়া পোস্টে স্যামুয়েল ওকুদজেতো বলেন, ২০২২ সাল থেকে প্রায় ২৭২ জন ঘানার নাগরিককে এই যুদ্ধে অংশ নেওয়া প্রলুব্ধ করা হয়েছে। আবলাকওয়া এই পরিসংখ্যানকে ‘হতাশাজনক এবং ভীতিকর’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ঘানা এই হৃদয়বিদারক পরিসংখ্যান দেখে চোখ বন্ধ করে থাকতে পারে না। এর আগে গত বুধবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা রাশিয়ার হয়ে লড়াই করার জন্য আফ্রিকার ৩৬টি দেশের ১ হাজার ৭০০ জনের বেশি লোককে নিয়োগ করা হয়েছে বলে জানান।

আবলাকওয়া বলেছেন, সরকার এখতিয়ারের মধ্যে পরিচালিত সমস্ত ডার্ক ওয়েব অবৈধ নিয়োগ প্রকল্প ট্র্যাক এবং ভেঙে ফেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরের শেষের দিকে ইউক্রেনে এএফপির সাংবাদিকরা কেনিয়া, টোগো, ক্যামেরুন এবং নাইজেরিয়ার যুদ্ধবন্দীদের সঙ্গে দেখা করেছিলেন। এএফপি সম্প্রতি চারজন কেনিয়ার সঙ্গে কথা বলেছেন।

 যাদের লাভজনক বেসামরিক চাকরির প্রতিশ্রুতি দিয়ে সেনাবাহিনীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছিল এবং সীমিত প্রশিক্ষণের মাধ্যমে ইউক্রেনের ফ্রন্টলাইনে পাঠানো হয়েছিল। এদিকে ক্যামেরুনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের ৯৪ জন নাগরিক সংঘর্ষে মারা গেছেন, তবে কর্তৃপক্ষ এই পরিসংখ্যান সম্পর্কে কোনও মন্তব্য করেনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘৩০ ঘণ্টা প্রসবযন্ত্রণা...’, হাসপাতালে বিক্রান্তের স্ত্রীর ভ

1

বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে যেসব বিপদে পড়তে পারে

2

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

3

মনোনয়ন ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাব: তাসনিম জারা

4

অন্তর্বর্তী সরকারের আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

5

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

6

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা

7

ইন্দোনেশিয়ায় নৌকাডুবি, স্প্যানিশ এক পরিবারের ৪ সদস্য নিখোঁজ

8

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

9

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়

10

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

11

আওয়ামী লীগ সরকারের লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খাত

12

ছক্কায় ইতিহাস গড়লেন ডেভিড

13

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

14

সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটির মামলা করবেন খুশি

15

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টের পরিকল্পনা, সৃষ্টি হচ্ছে ৬

16

মাটিরাঙ্গায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ও ব্যবহার" বিষয়ক দিন

17

খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

18

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশ

19

তুরস্কে গ্যাস পাইপলাইনে হামলার সম্ভাবনা, সতর্ক করলেন পুতিন

20