Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

জন এফ কেনেডির ৩৫ বছর বয়সি নাতনি তাতিয়ানা শ্লসবার্গের মৃত্যু

আন্তর্জাতিক ডেক্স : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি ও পরিবেশবিষয়ক সাংবাদিক তাতিয়ানা শ্লোসবার্গ ৩৫ বছর বয়সে মারা গেছেন। জন এফ কেনেডি লাইব্রেরি ফাউন্ডেশনের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের সুন্দর তাতিয়ানা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা গেছেন। তিনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন।’

গত নভেম্বরে তাতিয়ানা জানান, তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। এক প্রবন্ধে তিনি লেখেন, চিকিৎসকদের মতে তার বেঁচে থাকার সম্ভাবনা এক বছরেরও কম। গত মাসে প্রকাশিত ‘এ ব্যাটল উইথ মাই ব্লাড’ শীর্ষক নিবন্ধে তিনি জানান, ২০২৪ সালের মে মাসে তার দ্বিতীয় সন্তানের জন্মের পর তার শরীরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে।

অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া রক্ত ও অস্থি মজ্জার একটি দ্রুত ছড়িয়ে পড়া ক্যানসার, যা স্বাভাবিক রক্তকণিকা তৈরিতে বাধা সৃষ্টি করে। শ্লোসবার্গ কেমোথেরাপি ও অস্থি মজ্জা প্রতিস্থাপনসহ বিভিন্ন চিকিৎসা নিলেও চিকিৎসকরা ইতিবাচক পূর্বাভাস দিতে পারেননি। ডিজাইনার এডউইন শ্লোসবার্গ ও যুক্তরাষ্ট্রের কূটনীতিক ক্যারোলিন কেনেডির কন্যা তাতিয়ানা লেখেন, তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল সন্তানদের নিয়ে—যারা তাকে মনে রাখতে পারবে না।

তিনি আরও উল্লেখ করেন, তার মৃত্যু পরিবারের জন্য আরেকটি গভীর বেদনার কারণ, কারণ কেনেডি পরিবার আগেও একাধিক ব্যক্তিগত ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। উল্লেখ্য, জন এফ কেনেডি ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে নিহত হন এবং তার চাচা জন এফ কেনেডি জুনিয়র ১৯৯৯ সালে বিমান দুর্ঘটনায় মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন

1

যতদূর দৃষ্টি যায়, মানুষ আর মানুষ

2

বাবার শাহাদাতবার্ষিকীতে মুজাহিদপুত্র মাবরুরের আবেগঘন স্ট্যাট

3

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছ

4

আইনশৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনই অগ্রাধিকার: তারেক রহমান

5

যুক্তরাষ্ট্রের হাতে বাবার আটকের ঘটনায় যা বললেন মাদুরোর ছেলে

6

‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

7

গ্রিনল্যান্ড নিয়ে বিশেষ দূত নিয়োগ দিলেন ট্রাম্প, ক্ষুব্ধ ডেন

8

ডাকসু নেত্রীকে পরীমনির সঙ্গে তুলনা, অতঃপর...

9

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নেয়ার অভিযোগ

10

নতুন আইজিপি আলী হোসেন ফকির

11

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প

12

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী

13

স্কটল্যান্ডই বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প?

14

কোহলিকে ছাড়িয়ে শীর্ষে বাবর আজম

15

জামানত হারালেন টাঙ্গাইলের ২ নারী প্রার্থী

16

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

17

যে ৬৩ আসনে প্রার্থী দেয়নি বিএনপি

18

রবি ও সোমবার জামায়াতসহ ২৪ দলের সঙ্গে সংলাপ করবে ইসি

19

‘প্রেমের সম্পর্কে জড়াব না, সরাসরি বিয়ে করব’

20