Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

স্পোর্টস ডেস্ক : গত ডিসেম্বরে নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখে কিনে নেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দেয়, ভারত যদি আইপিএলে মোস্তাফিজকেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের কিভাবে নিরাপত্তা দিবে? তাই বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেয়, যাতে পাকিস্তানের মতো নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশর খেলা রাখা হয়।

 টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তন নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশ দলকে শ্রীলংকায় খেলার সুযোগ দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, ‘পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলাগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। বিশ্বকাপে আমাদের খেলা পাকিস্তানে আয়োজন করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই।’

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে রাজধানীর যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে

1

পাকিস্তানে আরও ক্ষমতাধর হলেন অসীম মুনির

2

রাতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান

3

আওয়ামী লীগ ঠেকাতে মাঠে থাকবে সব দল

4

ভৈরবে জনসভা করবেন তারেক রহমান

5

বাংলাদেশে আসছে পাকিস্তান, সময়সূচি প্রকাশ

6

সরকার পতনের এক বছর পরও দেশে ফেরা নিয়ে দোটানায় কেন নাগরিকরা?

7

২০ ওভার খেলেও সেঞ্চুরি হলো না হৃদয়ের

8

সীমান্তের ওপারের লোকজন খেলাধুলার চেতনা নষ্ট করেছে: শাহিন

9

ভূমিকম্পে রাজধানীর কোন এলাকা নিরাপদ?

10

৪০০ রানের মাইলফলক

11

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

12

৩ দিন পর শেয়ারবাজারে হাজার কোটি টাকার নিচে লেনদেন

13

যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের শঙ্কা!

14

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে তীব্র জ্বালানি সংকটে কিউবা

15

গম্ভীরের ছকেই ভারতকে হারাতে চায় ইংল্যান্ড

16

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

17

যে কারনে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি'র ঘোষিত প্রার্থী বদলের দাবী

18

যতদূর দৃষ্টি যায়, মানুষ আর মানুষ

19

আশা ভোসলের কথা শুনেই কী জীবনের সেরা সাফল্য পেয়েছেন রেখা?

20