Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

আদালতের নির্দেশে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হবে : সানাউল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান-এর চিকিৎসা ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানিয়েছেন, আদালতের নির্দেশ পেলে কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা যেতে পারে।

বুধবার একটি টক শোতে তিনি বলেন, রাওয়ালপিন্ডির সেন্ট্রাল জেলে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড দুই দফা ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছে। পিটিআই চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট না হলে তারা সুপ্রিম কোর্টে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, ইসলামাবাদের পাকিস্তান ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সেস (পিআইএমএস)-এ ফলোআপ ভিজিটে দ্বিতীয়বারের মতো চোখে ইনজেকশন নেন ইমরান খান। গত জানুয়ারির শেষ দিকে তার ডান চোখে প্রথম ইনজেকশন দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মোট তিনটি ইনজেকশন প্রয়োজন, যার তৃতীয়টি আগামী ২৩ মার্চ দেওয়ার কথা।

ইমরান খান ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও)’ নামে গুরুতর চোখের রোগে আক্রান্ত হয়েছেন বলে তার আইনজীবী সালমান সাফদার সুপ্রিম কোর্টে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন। প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি এই নেতা তার ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন।

টক শোতে রানা সানাউল্লাহ আরও বলেন, জেলবিধি লঙ্ঘনের অভিযোগে পিটিআই নেতৃত্ব ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ সীমিত করার পর থেকেই ইমরান খানের অসুস্থতা নিয়ে গুজব ছড়ানো হয়। পরিস্থিতি পরিষ্কার করতে তার বোনের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থাও করা হয়েছিল বলে জানান তিনি।

তিনি জোর দিয়ে বলেন, পরিবার বা দলের সন্তুষ্টি আলাদা বিষয়-আইনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পিএমএল-এন নেতার অভিযোগ, পিটিআই নেতৃত্ব ইমরান খানের অসুস্থতাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করছে।

এক প্রশ্নের জবাবে রানা সানাউল্লাহ বলেন, পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফ হৃদরোগে আক্রান্ত হলে আদালতের অনুমতি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বিদেশে চিকিৎসা নিতে।

সূত্র : জিও নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে যত খেলা দেখবেন

1

জাতীয় নির্বাচনের আগে-পরে ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

2

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

3

ইরানের বিশ্বকাপের ড্র অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত

4

বিশ্বকাপের আগে হামজাদের ফিফা উইন্ডোতে আমন্ত্রণ

5

বাংলাদেশি হোটেল বন্ধ করে দিল আবুধাবি

6

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

7

মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন-রাশিয়

8

এবার ধেয়ে আসছে সুপার টাইফুন, লাখো মানুষকে সরাল ফিলিপাইন

9

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

10

ভারতের কাছে হারাটা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান

11

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

12

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

13

সারা দেশে বৃষ্টির আভাস

14

সরকারের পরামর্শ নিয়েই ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব

15

ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

16

‘এক ফ্রেমে এত সৌন্দর্য’

17

ভেনেজুয়েলা ও গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প–এরদোয়ান ফোনালাপ

18

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

19

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বেচা-কেনায় নতুন সিদ্ধান্ত

20