Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

উপদেষ্টাদের দায়িত্ব পালনের সময়সীমা জানালেন রিজওয়ানা হাসান

ডেস্ক নিউজ :নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ অনুষ্ঠানে কোনো উপদেষ্টা থাকবেন না। তবে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা উপস্থিত থাকবেন। নতুন সরকারের শপথের আগপর্যন্ত উপদেষ্টারা সরকারি দায়িত্ব পালন করবেন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে শুধু সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে।

নির্বাচিত রাজনৈতিক দলের চাওয়াতেই শপথ অনুষ্ঠান বঙ্গভবনের বদলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে বলেও জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। নতুন মন্ত্রী যারা আসছেন তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তারা আমাদের কাছে কোনো সহযোগিতা চাইলে সেটি করতে প্রস্তুত আছি। দুর্যোগময় মুহূর্তে আমাদের দেশের হাল ধরতে বলা হয়েছিল। আমরা দায়িত্ব নিয়ে যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। মানুষ আমাদের কাজের মূল্যায়ন করবে আশা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানকুনি পাতার জাদুকরী উপকারিতা জানেন?

1

কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্

2

'অনেক হয়েছে, আর ওয়াশিংটনের নির্দেশে চলবো না'

3

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০

4

গণঅভ্যুত্থানের ফসল বিএনপি-জামায়াত সমানভাবে নিচ্ছে : নাহিদ ই

5

নরসিংদীতে ১০ জন সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা

6

স্কোয়াডে অস্ট্রেলিয়ার চমকপ্রদ পরিবর্তন, নেই কামিন্স

7

ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর

8

যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই

9

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, বিপুল কার্ডসহ স্বামী-স্ত্র

10

সুদানে ‘অকল্পনীয় নৃশংসতার’ সতর্কবার্তা জাতিসংঘের

11

বাংলাদেশ সিরিজের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ডকে হারানোর চ্যাল

12

ফিনিশিংয়ে ঝড়ো ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন সোহান

13

ইরান যুদ্ধের প্রভাব করোনার ভয়াবহতাকে ছাড়িয়ে যেতে পারে: পুতিন

14

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরাইলের গুলি

15

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার

16

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

17

ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়?

18

নির্বাচনের আগে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টি মহাসচিবের খোলা

19

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহ

20