Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুদানে ‘অকল্পনীয় নৃশংসতার’ সতর্কবার্তা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের ভয়াবহতায় গাজার পর আরেক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার। র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) গত ২৬ অক্টোবর শহরটি দখল করার পর ভয়াবহতা তীব্র আকার ধারণ করেছে। সেখানে নির্যাতন, হত্যাকাণ্ড, লুটপাট ও জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে।  

জাতিসংঘ সতর্ক করেছে, এল-ফাশারে বেসামরিক মানুষের বিরুদ্ধে ‘অকল্পনীয় নৃশংসতা’ চালানো হচ্ছে।  

জাতিসংঘের হিসাব অনুযায়ী, শহরের মোট ২ লাখ ৬০ হাজার মানুষের মধ্যে অন্তত ৮২ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছেন। বহু মানুষ আটকা পড়েছে, নিরাপদে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। 

শনিবার জাতিসংঘের সুদানে নিযুক্ত মানবাধিকার প্রতিনিধি লি ফাং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক ভিডিও বার্তায় বলেছেন, গত ১০ দিনে এল-ফাশারে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ১৮ মাসের অবরোধ ও সংঘাত থেকে বেঁচে যাওয়া সাধারণ মানুষের ওপর নৃশংসতার মাত্রা কল্পনাতীত।

তিনি আরও জানান, শত শত মানুষকে হত্যা করা হয়েছে। যার মধ্যে নারী, শিশুও রয়েছেন। হাসপাতাল ও স্কুলে আশ্রয় নিয়েও অনেকে রক্ষা পায়নি। বহু পরিবার নিখোঁজ রয়েছে।

এদিকে এল-ফাশার থেকে পালিয়ে আসা হাজারো মানুষ উত্তর দারফুরের তাওইলা শহরে আশ্রয় নিয়েছেন। সুদানের অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তি ও শরণার্থী সহায়তা সংগঠনের মুখপাত্র আদম রোজাল জানান, ১৬ হাজারের বেশি মানুষ তাওইলায় আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে অনেকের কাছে খাবার, ওষুধ, থাকার ব্যবস্থা কিছুই নেই।

সংগঠনটি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, অস্থায়ী তাঁবু, ছেঁড়া ত্রিপল ও কাপড় দিয়ে মানুষজন আশ্রয় বানিয়েছে। অনেক পরিবার দিনে মাত্র একবেলা খাবার পাচ্ছেন। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, শিশু ও বয়স্করা ভয়াবহ মাত্রায় অপুষ্টিতে ভুগছেন।   

প্রসঙ্গত, ২০২৩ সালে সুদানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আধাসামরিক বাহিনী আরএসএফ প্রধান মোহাম্মদ হামদানের মধ্যে ক্ষমতা ও সামরিক নিয়ন্ত্রণ নিয়ে চরম বিরোধ সৃষ্টি হয়। আরএসএফ-কে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা ও নেতৃত্ব নিয়ে দুই পক্ষের সংঘাত শুরু হয়।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর আগে যা করতাম, এখনো তাই করছি: রুনা

1

কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সবচেয়ে গুরুত্ব দেব: মনোনয়নপত্র জম

2

ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা জানালো ইইউ

3

‘নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল দিচ্ছেন’

4

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিস

5

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

6

সারা দেশে বৃষ্টির আভাস

7

গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে ৪০০ জয়ের মাইলফলক ছুঁলেন জোকোভিচ

8

আরও এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

9

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

10

নেত্রকোণায় অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

11

ফুলবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রর শুভ উদ

12

ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররা

13

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

14

যেসব খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়

15

ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান

16

বাংলাদেশের গ্রুপে থাকা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

17

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে ব

18

জোড়া সুপারওভারে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা

19

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

20